বিশ্ব

ব্রিকস জোটের সদস্যদের ওপর বাড়তি ১০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  • 6:46 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ব্রিকস জোটের ১১ দেশের নেতারা হাত ধরাধরি করে ছবি তোলেন। ছবি: এএফপি

মেলবোর্ন, ৭ জুলাই-

ব্রিকস জোটের ওপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনসহ জোটের ১১ দেশের পণ্য আমদানিতে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

গতকাল রোববার ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘যেসব দেশ ব্রিকস জোটের আমেরিকা-বিরোধী নীতিমালার সঙ্গে নিজেদের যুক্ত করবে, তাদের সবার ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না।’

পরবর্তীতে ট্রাম্প জানান, তিনি আজ অন্তত ১৫টি দেশের কাছে শুল্ক আরোপ বিষয়ে চিঠি পাঠাবেন। হুমকি দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে না পারলে দেশগুলোর পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা হবে।

তবে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ত জানান ১ আগস্টের আগে শুল্ক কার্যকর হবে না।
গতকাল থেকে ব্রাজিলের রিও দি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন।

বিশ্লেষকদের মতে, জি৭ ও জি২০ এর মতো মূলধারার অর্থনৈতিক জোটগুলো যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা) কৌশলে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশ্বের বিভিন্ন অংশে চলমান সহিংস সংঘাত ও বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিকস জোট বহুপাক্ষিক কূটনীতিক স্বর্গ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জোটের সভাপতি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রিকসকে স্নায়ুযুদ্ধের আমলের ‘নন অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম)’ জোটের সঙ্গে তুলনা করে বলেন, ‘ব্রিকস ন্যাম জোটের উত্তরসূরি। বহুপাক্ষিকতা হামলার মুখে থাকায় আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

রোববার বিকেলে দেওয়া যৌথ বিবৃতিতে জোটের সদস্য দেশগুলো হুঁশিয়ারি দেয়, শুল্ক বাড়ানোর উদ্যোগ বৈশ্বিক বাণিজ্যের প্রতি এক প্রছন্ন হুমকি। ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও মূলত ‘ট্রাম্প-শুল্কের’ সমালোচনাই উঠে এসেছে জোটের বক্তব্যে।

এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পরেই আসে ট্রাম্পের ওই হুমকি।
তবে ট্রাম্প তার সামাজিক মাধ্যমের পোস্টে ‘আমেরিকা-বিরোধী নীতিমালার’ কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা দেননি।
৯ জুলাই’র আগেই বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। তবে দেশটির

ওই সময়সীমার পর তথাকথিত ‘প্রতিশোধমূলক শুল্ক’ (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করবে যুক্তরাষ্ট্র।
ব্রিকস জোটের সদস্য দেশগুলো বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ও ৪০ শতাংশ অর্থনৈতিক কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।

২০০৯ সালে প্রথম সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন প্রথম সম্মেলনে অংশ নেয়। পরবর্তীতে একে একে দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এই জোটে যোগ দেয়।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au