অস্ট্রেলিয়া

নিউ সাউথ ওয়েলসে বিরল ঝড়: রাজ্যজুড়ে প্রায় ১ লাখ বজ্রপাত রেকর্ড

  • 6:41 am - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৮৫ বার
রাতের আকাশে বারবার বিদ্যুৎ ঝলক এবং বজ্রধ্বনি ছিল অত্যন্ত ভয়াবহ। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৮ জুলাই-

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে হঠাৎ একটি তীব্র বজ্রঝড় এবং তুষারবিন্দুর (হেইল) ঝড়ে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শনিবার রাতে শুরু হওয়া এই ঝড়ে প্রায় ১ লাখ বজ্রপাত রেকর্ড করা হয়েছে, যা সচরাচর দেখা যায় না।

রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩ সেন্টিমিটার পর্যন্ত আকারের তুষারবিন্দু (হেইল) পড়েছে, যা গড় পরিমানের তুলনায় অনেক বড়। বিশেষ করে সিডনি হারবার, লিভারপুল, ক্যাসল হিল থেকে শুরু করে উত্তর উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব বেশি দেখা গেছে।

স্টেট ইমার্জেন্সি সার্ভিস (SES) জানিয়েছে, ঝড়ের কারণে তারা এখন পর্যন্ত ২৮টি বিপর্যয় মোকাবিলায় সাড়া দিয়েছে। এর মধ্যে ১৪টি ঘটনা ঘটেছে মূলত কেন্দ্রীয় উপকূল এলাকায়, বিশেষ করে ওয়াইওং অঞ্চলে। বেশির ভাগ ক্ষেত্রে ঘরের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ জরুরি সহায়তার জন্য তাদের ডেকেছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, রাতের আকাশে বারবার বিদ্যুৎ ঝলক এবং বজ্রধ্বনি ছিল অত্যন্ত ভয়াবহ। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক এলাকায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছেন।

ঝড়ের সময় বড় কোনো প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে। তবে স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গরম মৌসুমের শেষ প্রান্তে এমন ঝড় অস্ট্রেলিয়ার আবহাওয়ার অস্থিরতাকে নতুন করে সামনে আনছে।

তীব্র বজ্রপাত ও আকারে বড় তুষারবিন্দু স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্কের কারণ হলেও, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবু আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, সামনে আরও কয়েকদিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে মানুষকে সতর্ক থাকতে হবে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

এবার জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

  জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থী…

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au