পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?
১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…
ঢাকা, ১০ জুলাই-
বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার পর শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেনী জেলায় অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুই উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ কারণে কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডে উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, অনিবার্য কারণে ওইদিনের আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডও ওইদিনের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ২৬ জুন থেকে এবং তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত। এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যা গতবারের তুলনায় ৮১ হাজার ৮৮২ জন কম।
২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।
সুত্রঃ ঢাকা পোস্ট
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au