সর্বশেষ

‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

  • 6:02 am - July 10, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১০ জুলাই-

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করতে পারবে না।

গণ–অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এবং প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছিল। বিকল্প হিসেবে তারা ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও তালিকায় রেখেছে।

অন্যদিকে নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। এর আগে দলটি ‘কেটলি’ প্রতীক পেয়েছিল। গত ২ জুলাই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, “আমরা যখন নিবন্ধন পাই, তখন পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। তাই গত ১৭ জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করেছি এবং প্রথম পছন্দ ‘শাপলা’, দ্বিতীয় পছন্দ ‘দোয়েল’ চেয়েছি।”

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শাপলাকে প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, “জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। যদিও জাতীয় ফুল বা ফলের বিষয়ে সরাসরি কোনো আইন নেই, তবু এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি নির্বাচনী প্রতীক রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সংখ্যা ১০০–এর বেশি করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক তালিকার সংশোধিত তফসিল শিগগির আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au