লিড নিউজ

বাংলাদেশের রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা

  • 12:52 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ঘটনার দিন সন্ধ্যায় একা পেয়ে মঈনসহ ৪-৫ জন সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। ছবঃ সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই-

বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার রজনী ঘোষ লেনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় যুবদল নেতা মঈন ও জনি নামে দুজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, এবং বিস্তারিত তদন্ত চলছে।

নিহতের বন্ধু মামুন অভিযোগ করেছেন, মঈন দুই-তিন মাস ধরে প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা না দেওয়ায় মঈন প্রকাশ্যে হুমকি দিয়েছিল। ঘটনার দিন সন্ধ্যায় একা পেয়ে মঈনসহ ৪-৫ জন সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এমনকি তারা সোহাগের পরনের পোশাকও খুলে ফেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, হামলায় টিটু, মনির, অপু দাস, মঈন ও পলাশসহ তাদের সহযোগীরা অংশ নেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ বলেন, এই হত্যাকাণ্ড ২০১২ সালের বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছে। সেই ঘটনায়ও পুরান ঢাকাতেই প্রকাশ্যে এক তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী মঈনের বিরুদ্ধে চাঁদাবাজি, হাসপাতালের কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মঈন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না।

নিহত সোহাগের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জানা গেছে, তিনি একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে সক্রিয় ছিলেন কি না তা নিশ্চিত নয়।

পুলিশ বলছে, ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au