সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…
ঢাকা, ১২ জুলাই-
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
শনিবার (১২ জুলাই) দুপুর থেকে ঢাকার একাধিক বিশ্ববিদ্যালয় এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেলা একটার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’ ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। এর আগে দুপুর ১২টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদে শামিল হন। পাশাপাশি ইডেন কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজের কবর খোঁড়’, ‘চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টেরিম কী করে?’, ‘কে দিল রে জানোয়ার মানুষ মারার অধিকার’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগান দেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ফারাবি জিসান বলেন, ‘মিটফোর্ডের সামনে চাঁদাবাজির কারণে একজন মানুষকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যুবদল, ছাত্রদলের নেতা–কর্মীরা এই ঘটনায় জড়িত, অথচ দল দায় স্বীকার না করে কেবল বহিষ্কারে দায় সারছে। আমরা বলছি, এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যে ছাত্রসংগঠন মানুষ হত্যা করতে পারে, সেই সংগঠন কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারে না। তাই ছাত্রদল হোক বা শিবির– ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সংগঠনের কমিটি থাকতে পারবে না। আজকের মধ্যেই ছাত্রদলের কমিটি প্রত্যাহার করতে হবে।’
রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসেও শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার চেয়ে পোস্ট দিচ্ছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, হত্যার দায় থেকে কোনোভাবেই তারা রেহাই পেতে পারে না।
শিক্ষার্থীদের দাবির মূল বিষয়– লাল চাঁদ হত্যার সুষ্ঠু বিচার, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সহিংস ছাত্ররাজনীতি ও চাঁদাবাজির প্রভাবমুক্ত করা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au