বাংলাদেশ

নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার: তারেক রহমান

  • 2:24 am - July 13, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ জুলাই-

দেশজুড়ে সাম্প্রতিক সময়ের হত্যা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সরকারকে কঠোরভাবে সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা মব তৈরি করে সহিংসতা ঘটাচ্ছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এ নিয়ে প্রশ্ন রয়েছে।

শনিবার রাজধানীর গুলশানের লেক শোর গ্র্যান্ড হোটেলে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘ফুটেজে আমরা স্পষ্টভাবে যে মানুষটিকে হত্যা করতে দেখেছি, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? আমরা কি ধরে নেব যে সরকার পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে?’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কি অন্যায়কারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? প্রশাসনের কোনো কোনো অংশের মধ্যে কি এ ধরনের সহিংসতাকে পৃষ্ঠপোষকতা করার প্রবণতা আছে?’

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। অন্যায়কারীদের দমন করা। আমরা পরিষ্কারভাবে বলেছি—যে অন্যায় করবে, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপরাধী কখনো দলের লোক হতে পারে না।’

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্বাভাবিক কিছু ঘটছে, সুস্থ স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।’

নিহতদের পরিবারের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের স্বজনদের হত্যার বিচার কেন বিলম্বিত হচ্ছে—এ প্রশ্ন জোর গলায় তুলুন। কারা মব তৈরি করে এই বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে, সেটাও খুঁজে বের করুন।’

খুলনায় যুবদলের এক কর্মীকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তাঁর রগ কেটে দেওয়া হয়েছে, কিন্তু এ নিয়ে কথা হচ্ছে না। বরং বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। অথচ এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের অস্তিত্বের সঙ্গেই জড়িত।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au