বিশ্ব

ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • 6:18 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই-

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, গত ১৬ জুন পশ্চিম তেহরানে ইসরায়েলি বিমান হামলার সময় পায়ে আঘাত পেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন আরও শীর্ষস্থানীয় নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা।

রবিবার (১৩ জুলাই) ইরানের রেভল্যুশনারি গার্ড-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম তেহরানের একটি ভবনের নিচতলায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে এই হামলা হয়। সেই বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ছাড়াও ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেইসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফার্স নিউজ জানায়, হামলায় ভবনের প্রধান প্রবেশ ও প্রস্থানপথ লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র বা বোমা নিক্ষেপ করা হয়েছিল, যাতে ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের পালানোর রাস্তা বন্ধ হয়ে যায়। হামলার ধরন দেখে অনুমান করা হচ্ছে, এটি ছিল বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য করা পরিকল্পিত হামলার আদলে পরিচালিত।

বিস্ফোরণের পরপরই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে কর্মকর্তারা আগে থেকে প্রস্তুত জরুরি একটি হ্যাচের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ কয়েকজন সামান্য পায়ে আঘাত পান বলে জানায় সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় ব্যবহৃত তথ্য ও পরিকল্পনার যথার্থতা দেখে সন্দেহ করা হচ্ছে, হয়তো কোনো অভ্যন্তরীণ ব্যক্তি তথ্য ফাঁস করেছেন। এ কারণে সম্ভাব্য অনুপ্রবেশকারী বা ‘ইনসাইডার’ থাকলেও তার বিষয়েও তদন্ত চলছে।

ইরান ইন্টারন্যাশনালও ওই একই দিনে, অর্থাৎ ১৬ জুন, পশ্চিম তেহরানের শাহরাক-ই-ঘার্বের কাছে ইসরায়েলি বিমান হামলার কথা জানিয়েছিল। এর কয়েকদিন পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘‘ইসরায়েল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ছয়টি স্থানে আঘাত করেছিল, কিন্তু কাউকে আহত করতে পারেনি।’’

এদিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগেও প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ করেছেন। মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। সেই অনুযায়ী কাজও করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’’

তথ্যসূত্র: ফার্স নিউজ

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au