খেলা

কিংস্টন টেস্ট: অস্ট্রেলিয়াকে ২২৫ রানে গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

  • 6:53 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

অজি ব্যাটারদের গুড়িয়ে দিয়েছে ক্যারিবিয়রা।ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ টেস্টে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া ক্যারিবীয়রা।

যে কারণে কিংসটনে তৃতীয় টেস্টে সর্বশক্তি প্রয়োগ করছে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফ, জাইডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ২২৫ রানে (৭০.৩ ওভারে) গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা।

শনিবার সাবিনা পার্কে টস জিতে ব্যাট করে নেমে একদিনও টিকতে পারেনি অস্ট্রেলিয়া। ১২ বছর পর নাথান লিয়নকে বাদ দিয়ে একাদশ সাজানো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় তৃতীয় সেশনের মাঝামাঝিতে। এরপর দিনের বাকি সময় ৯ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৬ রান করে প্রথম দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এখন পিছিয়ে ২০৯ রানে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন স্টিভ স্মিথ। ক্যামেরন গ্রিন ৪৬, অধিনায়ক প্যাট কামিন্স ২৪, উসমান খাজা ২৩, অ্যালেক্স কেরে ২১ ও ট্র্র্যাভিস হেড ২০ রান করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন পেসার শামার জোসেফ। ৩টি করে উইকেট নেন জাস্ট্রিন গ্রিভস ও জাইডেন সিলস।

অস্ট্রেলিয়াকে ২২৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ওপেনার কেভলন অ্যান্ডারসনের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৪ বলে ৩ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন ক্যারিবীয় ওপেনার। ব্রান্ডন কিং ৮ ও রস্টন চেজ ৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au