সর্বশেষ

অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে চিরুনি অভিযান শুরু

  • 8:01 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৩ জুলাই-

আজ থেকেই বিশেষ বা চিরুনি অভিযান শুরু হচ্ছে। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে এই অভিযান পরিচালনা হবে।

রবিবার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড, ছিনতাই, চুরি ও সহিংস ঘটনার খবর প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে। বিশেষ করে ঢাকায় প্রকাশ্যে বা অল্প কারণে নৃশংস হত্যাকাণ্ড, চুরি বা ছিনতাইয়ের ঘটনায় তরুণ ও কিশোর অপরাধীদের জড়িত থাকার বিষয়টি উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, মূল্যবোধের অবক্ষয়সহ বিচারহীনতার সংস্কৃতি এই অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে শৈথিল্য ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির অভাবও অপরাধীদের সাহসী করে তুলছে।

সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে, ভিড়ের মধ্যে দিবালোকে কুপিয়ে বা পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, আবার কোথাও মরদেহ বিকৃত করার মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় অপরাধের পর অপরাধী ধরতে পারলেও ঘটনা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে বলে সমালোচনা আছে।

সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, এ অবস্থা থেকে বের হতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা, পারিবারিক শিক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দ্রুত ও কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে। নইলে এই অপরাধের চক্র ভাঙা কঠিন হবে এবং মানুষের নিরাপত্তা ও আস্থার সংকট আরও গভীর হতে পারে।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au