বাংলাদেশ

প্রশিক্ষণ দিয়ে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান

  • 8:37 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
আগামী পাঁচ বছরে জাপান এক লাখ দক্ষ কর্মী নেবে বাংলাদেশ থেকে। ছবিঃ প্রতিকী

ঢাকা, ১৩ জুলাই-

দীর্ঘদিন মধ্যপ্রাচ্যকেন্দ্রিক থাকা বাংলাদেশের জনশক্তি রপ্তানি এবার নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছে জাপানের বাজারে। সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে জাপান এক লাখ দক্ষ কর্মী নেবে বাংলাদেশ থেকে। তবে চ্যালেঞ্জও কম নয়— জাপান কখনোই অদক্ষ কর্মী নেয় না, বরং কর্মীর জাপানি ভাষা জানা ও নির্দিষ্ট খাতে দক্ষতা থাকা বাধ্যতামূলক।

জাপানের তিনটি কোম্পানির সঙ্গে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই কর্মী নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। শুধু কর্মী নেওয়াই নয়, জাপানি প্রশিক্ষকরা সরাসরি প্রশিক্ষণ দেবেন নরসিংদীর মনোহরদীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি)। ভাষা ও প্রযুক্তিগত দক্ষতার প্রশিক্ষণ শেষে নেওয়া হবে স্পেসিফায়েড স্কিল ওয়ার্কার টেস্ট (এসএসডব্লিউ)। এই পরীক্ষায় উত্তীর্ণদের জাপানে কাজের সুযোগ মিলবে সম্পূর্ণ বিনা খরচে।

বিএমইটির তথ্য অনুযায়ী, এতদিন জাপানে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে ছিল মূলত ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতার ঘাটতির কারণে। গত ২০ বছরে মাত্র ৫ হাজার ১৪ জন বাংলাদেশি কর্মী জাপান গেছেন, যার মধ্যে আইএম জাপান প্রকল্পের মাধ্যমে গিয়েছেন ৭০২ জন। প্রতি বছর অনুমোদিত ৯৬টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কেবল ৩০টিই কার্যকরভাবে কর্মী পাঠাতে পেরেছে।

বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন জানান, এক লাখ দক্ষ কর্মী তৈরি করা বড় চ্যালেঞ্জ হলেও সরকারের লক্ষ্য স্পষ্ট। জাপান কোন কোন খাতে কর্মী নেবে, কী ধরনের দক্ষতা লাগবে, এসব নির্দিষ্ট তথ্য হাতে এলেই প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলবে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) চেয়ারম্যান শাকিরুল ইসলাম মনে করেন,

‘এবার যেহেতু জাপানি প্রশিক্ষকরাই সরাসরি প্রশিক্ষণ ও ভাষাশিক্ষা দেবেন, তাই কোটা পূরণের সুযোগ আগের চেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ শুধু নতুন কর্মসংস্থানের দরজা খুলবে না, বরং বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাজ্ঞানও বাড়াবে।’

এখন সব দৃষ্টি নরসিংদীর টিটিসিতে শুরু হতে যাওয়া প্রশিক্ষণ কার্যক্রম ও এক লাখ দক্ষ কর্মী গড়ে তোলার এই বড় চ্যালেঞ্জের দিকে। যদি সফল হয়, তাহলে জাপানে বাংলাদেশের শ্রমবাজারের এক নতুন অধ্যায় শুরু হবে।

এই শাখার আরও খবর

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় আবারও ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তার মোট সম্পদের…

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এ সময়ে এসব প্রতিষ্ঠান…

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au