লিড নিউজ

চীনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সফর: বাণিজ্য ও কৌশলগত আলোচনায় গতি আনতে উদ্যোগ

  • 7:54 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
আলবানিজ চীনা ইস্পাত শিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৪ জুলাই-

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক দেড় সপ্তাহের সফরে চীনে গেছেন, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে গুরুত্ব বহন করছে। সফরের শুরুতে তিনি সাংহাইয়ে নতুন পর্যটন প্রচারণার উদ্বোধন করেন, যেখানে চীনা পর্যটকদের অস্ট্রেলিয়া ভ্রমণে উৎসাহিত করতে ‘Come and Say G’day’ শিরোনামের প্রচার চালু করা হয়।

পরবর্তীতে আলবানিজ চীনা ইস্পাত শিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে অস্ট্রেলিয়ান লৌহ আকরের (আয়রন অর) মাধ্যমে কিভাবে গ্রিন স্টিল উৎপাদন বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করেন। এতে দুই দেশের অর্থনৈতিক স্বার্থ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যকে একসাথে এগিয়ে নেওয়ার বার্তা স্পষ্ট হয়েছে।

তবে সফরের পেছনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ ও কৌশলগত টানাপোড়েন। ডারউইন বন্দরের ৯৯ বছরের জন্য লিজ ইস্যুতে অস্ট্রেলিয়া পুনর্বিবেচনা করছে, যা নিয়ে চীন অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে গঠিত নিরাপত্তা চুক্তি AUKUS-এর বিষয়েও আলবানিজ সরাসরি কোন প্রতিশ্রুতি দেননি। ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে সাবধানী অবস্থান বজায় আছে।

চীনা সরকারের পক্ষ থেকেও সফরকে ইতিবাচকভাবে দেখা হয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক মজবুত করা, দ্বিপক্ষীয় উত্তেজনা কমানো এবং ভবিষ্যতের জন্য আরও ঘনিষ্ঠ সহযোগিতার বার্তা স্পষ্ট হয়েছে এই সফরে।
চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কের দিকে তাকালে দেখা যায়, বাণিজ্যই এই সম্পর্কের মূল ভিত্তি। চীন অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, বিশেষত খনিজ, কয়লা, লোহা ও শিক্ষা খাতে। রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে মতপার্থক্য থাকলেও

উভয় দেশই অর্থনৈতিক স্বার্থ রক্ষায় একে অপরের সঙ্গে সম্পর্ক রাখার গুরুত্ব বোঝে। এই সফর সেই সম্পর্ককে নতুনভাবে উষ্ণ করারই একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au