সর্বশেষ

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করলেন জেলেনস্কি

  • 3:35 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ইউক্রেনের বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো; ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৫ জুলাই-

রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছরের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেনের বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন। সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ কথা জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং এর কার্যক্রম নতুন করে শুরু করতে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করেছি। শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় আছি।’

তিনি এ সুপারিশকে সরকারের ‘কার্যনির্বাহী শাখার রূপান্তর’ প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। জেলেনস্কির ভাষায়, তিনি এবং সিভিরিদেঙ্কো একসঙ্গে বসে ইউক্রেনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উপায়, নাগরিকদের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো চলতি বছর বিরল খনিজসম্পদ–সংক্রান্ত একটি চুক্তিকে কেন্দ্র করে আলোচনায় আসেন। সে সময় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল, যা দুই দেশের সম্পর্ককে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছিল।

জেলেনস্কির প্রস্তাব অনুমোদিত হলে সিভিরিদেঙ্কো বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হবেন। শ্যামিহাল ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী ও কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান তিমোফি মাইলোভানভ মনে করেন, সরকারের এই পরিবর্তন জরুরি হয়ে পড়েছিল। তাঁর মতে, দীর্ঘদিনের যুদ্ধ মানুষের মধ্যে ক্লান্তি তৈরি করেছে, নতুন নেতৃত্ব নতুন উদ্যম আনবে।

গত সপ্তাহে জেলেনস্কি জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথাও ভাবছেন। এরপর উমেরভের সঙ্গে সাক্ষাৎ করে জেলেনস্কি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া এবং দেশের প্রতিরক্ষা খাতের কার্যক্রমে নতুন ধারা আনার প্রয়োজন রয়েছে।

সব মিলিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের এই সময়ে ইউক্রেন সরকারের নেতৃত্বে পরিবর্তন এনে দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এই শাখার আরও খবর

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au