বিশ্ব

২০২৪ সালে টিকা থেকে বাদ পড়েছে ১ কোটি ৪৩ লাখ শিশু

  • 4:47 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের নতুন প্রতিবেদনে এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। ছবিঃ ডিডিব্লিউ

মেলবোর্ন, ১৫ জুলাই-

২০২৪ সালে বিশ্বজুড়ে অন্তত ১ কোটি ৪৩ লাখ শিশু একটিও টিকা না নিয়েই বড় হচ্ছে। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের নতুন প্রতিবেদনে এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। এ সংখ্যা ২০১৯ সালের তুলনায় আরও বেশি, যখন টিকা থেকে বাদ পড়া শিশুর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ২৯ লাখ।

প্রতিবেদনে বলা হয়, এই শিশুরা একটিও ডোজ পায়নি, অর্থাৎ এরা একেবারেই টিকাদানের আওতার বাইরে রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ, রাজনৈতিক সহিংসতা, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিশ্বজুড়ে ডিফথেরিয়া-টিটেনাস-পার্টুসিস (ডিটিপি৩) টিকার কাভারেজ ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে, যা এক ধরনের অগ্রগতি হলেও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিতের জন্য এখনও এটি যথেষ্ট নয়। একইভাবে, হামের প্রথম ডোজের (এমসিভি১) ক্ষেত্রে ২০২৪ সালের কাভারেজ ৮৪ শতাংশে পৌঁছালেও, প্রকৃত প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য এই টিকার অন্তত ৯৫ শতাংশ শিশুকে দিতে হবে বলে জানিয়েছে সংস্থাগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক টিকাদান কর্মসূচি প্রতিবছর অন্তত ৪৪ লাখ মানুষের জীবন রক্ষা করে এবং প্রতিটি শিশুর জন্য গড়ে মাত্র ১৮ মার্কিন ডলার ব্যয় হয়, যা স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে বিপুল আর্থিক সাশ্রয় আনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতে, টিকাদান শুধু একটি স্বাস্থ্যসেবামূলক কাজ নয়, এটি সমাজের অর্থনৈতিক উন্নতি ও

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা, সঠিক তথ্যপ্রচারণা এবং রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

সুত্রঃ ডিডব্লিউ

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au