বিশ্ব

ভারতে বোয়িংয়ের কিছু উড়োজাহাজের জ্বালানির সুইচ পরীক্ষার নির্দেশ

  • 8:48 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
এফএএর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা ইতিমধ্যে তাদের উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ১৫ জুলাই-

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিভিন্ন মডেলের উড়োজাহাজের জ্বালানির সুইচগুলো পরীক্ষা করতে স্থানীয় বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে ভারত। গত মাসে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৬০ জন নিহত হওয়ার ঘটনার পরই এ নির্দেশনা দেওয়া হলো।

ভারতের উড়োজাহাজ দুর্ঘটনাবিষয়ক তদন্ত ব্যুরো গত শনিবার ওই দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, বোয়িংয়ের তৈরি উড়োজাহাজটি আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই এর ইঞ্জিনে জ্বালানি সরবরাহের সুইচগুলো চালু অবস্থা থেকে বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনার চূড়ান্ত কারণ বা দায় কারো ওপর চাপানো হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে উড়োজাহাজের এক পাইলট আরেক পাইলটকে জিজ্ঞেস করেছিলেন, কেন তিনি জ্বালানির সুইচ বন্ধ করেছেন। জবাবে দ্বিতীয় পাইলট জানান, তিনি তা করেননি।

ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) গতকাল সোমবার বোয়িংয়ের ৭৮৭ ও ৭৩৭–সহ কয়েকটি মডেলের উড়োজাহাজের জ্বালানির সুইচের লক–ব্যবস্থা পরীক্ষা করার নির্দেশ দেয়।

এ নির্দেশনা এসেছে বোয়িং কোম্পানির আশ্বাসের পর, যেখানে তারা জানিয়েছিল, জ্বালানির সুইচের লক যথাযথভাবেই কাজ করছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উড়োজাহাজ চলাচল প্রশাসন (এফএএ) এ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপারিশ করে, যেন লকগুলো ভুলবশত নড়ে না যায় তা নিশ্চিত করতে পরীক্ষা করা হয়।

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, এফএএর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা ইতিমধ্যে তাদের উড়োজাহাজ পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে যান। এছাড়া বিমান বিধ্বস্ত হওয়ার জায়গায় আরও ১৯ জন নিহত হন।

এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন এক চিঠিতে বলেন, দুর্ঘটনার তদন্ত এখনো চলছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au