সর্বশেষ

শান্তির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভূটানকে উড়িয়ে দিলো বাংলার জয়ীতারা

  • 2:55 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

ভূটানকে হারিয়ে র্শীষে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ জুলাই

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে আছে বাংলাদেশ। টানা জয়ের ধারায় আছে দলটি। সর্বশেষ ভূটানকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

এই জয়ে আসরের শিরোপার আরও কাছে পৌঁছে যায় বাংলাদেশ।ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।
আজকের ম্যাচটি একটি কারণে ফুটবল ইতিহাসে বিরলতম।

দুপুর থেকেই বৃষ্টির কারণে ভেজা মাঠেই শুরু হয় ম্যাচ। প্রথমার্ধ আয়োজিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে।
তবে প্রথমার্ধের ম্যাচের পর প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। এরপর সিদ্ধান্ত আসে ম্যাচের বাকি অংশ হবে বসুন্ধরার অনুশীলন মাঠে।
এক ম্যাচে দুই ভেন্যুর এমন নজির এর আগে দেখা যায়নি। প্রথমার্ধের বিরতির পর প্রথমে ৩০ মিনিট মাঠ পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হয়। এরপর ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠ পর্যবেক্ষণের জন্য। এর বেশকিছু সময় পরে সিদ্ধান্ত হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে ম্যাচ পরিচলানা করার।
একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরুতে সুবিধা করতে পারছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তার শট ভূটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্ডি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলা শুরু হওয়ায় দুই দলের খেলাতেই ভিন্নতা দেখা যায়। শুরুতেই (৫৩ মিনিটে) গোল শোধ করে সমতায় ফেরে ভুটান। সাংগাই ওয়াংমোর গোলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে তারা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধে দল এগিয়ে দেওয়া এই ফুটবলার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

শান্তির দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। ৭৬ মিনিটে বদলি নামা মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে মুনকি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

৭৯ মিনিটে শান্তি মার্ডি হ্যাটট্রিক পূর্ণ করেন। সতীর্থের ক্রসে শান্তি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। আর তাতে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে নেপাল। এই ম্যাচটিও বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে আয়েজিত হবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au