বিশ্ব

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শমিহাল

  • 4:38 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
২০২০ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করে আসছিলেন শমিহাল। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৬ জুলাই-

ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শমিহাল পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। যুদ্ধাবস্থার মধ্যে এটি হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় সরকারি রদবদল, যা এ সপ্তাহেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শমিহালের স্থলাভিষিক্ত হিসেবে ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার এবং অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকোকে মনোনীত করেছেন। স্ভিরিডেনকো জেলেনস্কির ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সহযোগী হিসেবেই পরিচিত।

২০২০ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করে আসছিলেন শমিহাল। জেলেনস্কির পরিকল্পনা অনুযায়ী তিনি শিগগিরই ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

সংসদ সদস্যদের বরাতে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্ভিরিডেনকোর মনোনয়ন নিয়ে আগামী বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হবে। এর মধ্যেই জেলেনস্কি তার সঙ্গে আগামী ছয় মাসের জন্য অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, নতুন সরকারের মূল কাজ হবে দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন। তিনি আরও বলেন, ‘আমরা পুনর্গঠিত সরকারের প্রাথমিক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছি।’ সেই সঙ্গে তিনি তার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকের একটি ছবিও শেয়ার করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর এটাই হতে যাচ্ছে ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদল। এমন এক সময় এই পরিবর্তন আসছে, যখন দেশের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা চলছে এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই ক্ষীণ।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au