বিশ্ব

ভারী বৃষ্টিপাতে নিউইয়র্ক ও নিউজার্সিতে আকস্মিক বন্যা

  • 6:14 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
নিউজার্সির গভর্নর ফিল মার্ফে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ছবিঃ এপি

মেলবোর্ন, ১৬ জুলাই-

নিউইয়র্ক ও নিউজার্সিতে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার দিনভর বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়, রাস্তাঘাট, সাবওয়ে ও যানবাহন চলাচলে নেমে আসে বিশৃঙ্খলা।

নিউজার্সির গভর্নর ফিল মার্ফে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সাধারণ মানুষকে ঘরে থাকার এবং খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যানহাটনের এক সাবওয়ে স্টেশনে পানি ঢুকে পড়েছে। ট্রেনের ভেতরেও পানি উঠে যায়, যাত্রীরা পানি এড়াতে আসনের উপর দাঁড়িয়ে থাকেন।

নিউজার্সির বিভিন্ন এলাকায় বাস ও ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। নিউইয়র্ক সিটিরও কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর যেগুলো চলছিল সেগুলোও ছিল দীর্ঘ বিলম্বে। ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কিছু গাড়ি আটকে যায়, যাত্রীদের উদ্ধার করতে কাজ শুরু করে উদ্ধারকারীরা।

দক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পড়ে ৭ ইঞ্চির বেশি বৃষ্টি। সেখানকার কিছু বাসিন্দা জানিয়েছেন, তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি ঢুকে পড়েছে। পরে ওই এলাকায়ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করলে ধীরে ধীরে পানি নামতে থাকে। তবে এখনো অনেক স্থানে পানি জমে আছে।

সূত্র: এপি

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au