খেলা

শেখ মাহেদীর বোলিং আর তানজিদ তামিমের ব্যাটে চড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের

  • 3:58 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় বাংলাদেশের। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা: ১৩২/৭ (২০ ওভারে)

বাংলাদেশ: ১৩৩/২ (১৬.৩ ওভার)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

শুরু থেকেই দারুণ আগ্রাসী তানজীদ। ছক্কার পর ছক্কা হাঁকিয়ে চাপ কমিয়ে ফেলেন। লিটনের সঙ্গে ফিফটির জুটির পর নিজে তুলে নেন ফিফটি। মাত্র ২৭ বলে দেখা পান হাফ সেঞ্চুরির। সঙ্গী হৃদয়কে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ রানে। হৃদয়ের ব্যাট থেকে আসে ২৭।
জবাব দিতে নেমে শূন্য রানে ইমনকে হারানোর পর শুরু হয়েছিল লিটন-তানজীদের জুটি। প্রতিরোধের সঙ্গে রান তোলার চ্যালেঞ্জও ছিল সামনে। দারুণভাবে সামলে নিয়ে এগোতে থাকেন দুজনে। ২৭ বলে দুজনের জুটির ফিফটি হয়। এরপরই বিদায় নেন লিটন। ২৬ বলে ৩২ রান করেন এই ব্যাটার। মেন্ডিসের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগে।

এর আগে প্রথম বলেই আউট ইমন! তুষারার বল পায়ে লাগে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। তানজীদের সঙ্গে আলোচনা করে রিভিউ নেন ইমন। কিন্তু লাভ হয়নি।

কলম্বোর প্রেমাদাসায় টস জিতে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ক্যামিওতে ১৩৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ল শ্রীলঙ্কা

যদিও একশর পরও ধুঁকছিল শ্রীলঙ্কা। শেষ ওভারে যেন মোড় ঘুরিয়ে দেন শানাকা। শরিফুলের এক ওভারে দুই ছক্কা দুই চারে ২২ রান নেন। তাতে শ্রীলঙ্কা থামে ১৩২ রানে। শানাকা ২৫ বলে ৩২ রান করেন। সর্বোচ্চ ৪৬ রান করেন নিসাংকা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ম্যাচসেরা শেখ মেহেদী। ১টি করে উইকেট নেন শরিফুল-মুস্তাফিজ ও শামীম।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au