বিনোদন

হ্যারি পটার অভিনেত্রী এমা ওয়াটসনের ড্রাইভিং লাইসেন্স বাতিল

  • 10:59 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ওয়াটসন (৩৫) ৩০ মাইল গতিসীমার মধ্যে ৩৮ মাইল (৬১ কিমি) বেগে গাড়ি চালানোর কারণে লাইসেন্স বাতিলের শাস্তি পেয়েছেন। (রয়টার্স: হেনরি নিকোলস)

মেলবোর্ন ১৭ জুলাই- হ্যারি পটার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি ধরা পড়ায় যুক্তরাজ্যে তার গাড়ি চালানোর লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

৩৫ বছর বয়সি ওয়াটসন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বানবুরিতে ৩০ মাইল গতিসীমার মধ্যে ৩৮ মাইল (প্রায় ৬১ কিলোমিটার) বেগে তার নীল রঙের অডি গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

যুক্তরাজ্যে গাড়ি চালানোর সময় এমন অপরাধের জন্য আদালত জরিমানা আরোপ করতে পারে এবং লাইসেন্সে “এন্ডোর্সমেন্ট” পয়েন্ট যোগ করা হয়, যা অনেকটা অস্ট্রেলিয়ার ডিমেরিট পয়েন্ট সিস্টেমের মতো। অপরাধের ধরন অনুযায়ী এই এন্ডোর্সমেন্ট ৪ থেকে ১১ বছর পর্যন্ত রেকর্ডে থেকে যায়।

যদি কোনো চালক তিন বছরের মধ্যে ১২ বা তার বেশি পয়েন্ট জমা করে ফেলেন, তবে আদালত তাদের সাময়িকভাবে গাড়ি চালানো থেকে বিরত রাখার নির্দেশ দিতে পারে।

বিবিসি নিউজ জানিয়েছে, এমা ওয়াটসনের লাইসেন্সে এর আগেই ৯ পয়েন্ট যুক্ত ছিল। এ কারণে এই নতুন অপরাধের ফলে তিনি গাড়ি চালানোর অধিকার হারান।

ওয়ানামেকার ৪০ মাইল গতিসীমার মধ্যে ৪৬ মাইল বেগে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছিলেন। (রয়টার্স: নিল হল)

একই দিনে আরেকটি মামলায় হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন চলচ্চিত্রের কোইডিচ শিক্ষক ম্যাডাম হুচ চরিত্রের অভিনেত্রী, ৭৬ বছর বয়সি জোয়ি ওয়ানামেকার, ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন। তিনি গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব বার্কশায়ারের এম৪ মোটরওয়েতে ৪০ মাইল গতিসীমার মধ্যে ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন।

উভয় মামলাই হাই উইকোম্বের একটি নিম্ন আদালতে অনুষ্ঠিত হয়। দুই অভিনেত্রীই শুনানিতে উপস্থিত ছিলেন না। আদালত তাদের প্রত্যেককে ১,০৪৪ পাউন্ড (প্রায় ২,১৪৩ অস্ট্রেলিয়ান ডলার) জরিমানা করে।

ওয়াটসনের আইনজীবী আদালতে বলেন, যদিও তিনি একজন শিক্ষার্থী, তবু জরিমানা পরিশোধের সামর্থ্য তার রয়েছে।

উল্লেখ্য, এমা ওয়াটসনের শেষ চলচ্চিত্র ছিল ২০১৯ সালে গ্রেটা গারউইগ পরিচালিত “লিটল উইমেন”। এদিকে হ্যারি পটার টিভি সিরিজের চিত্রায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে, যা ২০২৭ সালে প্রচারিত হবে। এই সিরিজে ডমিনিক ম্যাকলাফলিন হ্যারি পটার, আরাবেলা স্ট্যানটন হারমায়নি গ্রেঞ্জার এবং আলিস্টার স্টাউট রন উইজলির চরিত্রে অভিনয় করবেন।

প্রতিষ্ঠিত অভিনেতাদের মধ্যে জন লিথগো আলবাস ডাম্বলডোর, পাপা এসিয়েডু সেভেরাস স্নেপ এবং নিক ফ্রস্ট রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে থাকবেন। এই সিরিজ এইচবিও ম্যাক্সে সম্প্রচার হবে।

সূত্র: এবিসি/এএফপি

এই শাখার আরও খবর

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au