বিশ্ব

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘পাইলট ইচ্ছাকৃতভাবে ইঞ্জিনে জ্বালানি বন্ধ করেছিলেন’ বলে ধারণা

  • 4:35 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
বিধ্বস্তের পর এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১; ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৮ জুলাই-

এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিমানের ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে দুইটি ইঞ্জিনেই জ্বালানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন। ফলে আকাশে উঠার কিছুক্ষণের মধ্যেই উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

ঘটনাটি ঘটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171-এর ক্ষেত্রে। এটি গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে থেকে ওড়ার সময় একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪০ জন যাত্রী এবং মাটিতে থাকা ১৯ জনসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়।

রেকর্ডিং বিশ্লেষণে দেখা গেছে, বিমান আকাশে ওঠার ৩০ সেকেন্ডের মধ্যেই ফুয়েল সুইচগুলো ‘RUN’ থেকে ‘CUTOFF’-এ চলে যায়। সহ-পাইলট তখন বিস্মিত হয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন কেন জ্বালানি বন্ধ করা হলো। ক্যাপ্টেন তখন বলেন, তিনি কিছু করেননি। এরপর ইঞ্জিন আবার চালু করার চেষ্টা করা হলেও, তখন বিমানের উচ্চতা ও গতি এতটাই কম ছিল যে তা সম্ভব হয়নি।

এই ঘটনার তদন্ত করছে ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। সংস্থাটি জানিয়েছে, এখনও এটি প্রাথমিক পর্যায়ের তদন্ত, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোও এতে অংশ নিয়েছে এবং তারা বলছে, বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না।

এই দুর্ঘটনার পর নতুন করে ককপিটে ভিডিও রেকর্ডার বসানোর দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনার কারণ দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।

এই মুহূর্তে তদন্তের মূল ফোকাস ক্যাপ্টেনের আচরণ ও সিদ্ধান্তের ওপর। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। নিহতদের পরিবাররা ক্ষতিপূরণ ও জবাবদিহি দাবি করছেন, আর পুরো বিষয়টি নিয়ে বিমান চলাচল নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au