খেলা

শিরোপা ধরে রাখতে পারল না রংপুর, গ্লোবাল সুপার লিগে গায়ানার প্রথম শিরোপা জয়

  • 5:38 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। ছবি: রংপুর রাইডার্স এর ফেইসবুক পেজ থেকে

মেলবোর্ন, ১৯ জুলাই-

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ২০২৫ সালের ফাইনালে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলো রংপুর রাইডার্স। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রংপুর ব্যাটিং বিপর্যয়ে পড়ে লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয়।

প্রথমে ব্যাট করে গায়ানা তুলেছিল ১৯৬ রানের বিশাল সংগ্রহ। শুরুতেই ঝড় তোলেন ওপেনার জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। যদিও খালেদ আহমেদ শুরুতে এভিন লুইসকে ফেরান, তবে চার্লসের ৩৪ বলে ৬৭ রান এবং গুরবাজের ৩১ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংসে দলটি দ্রুত রান তোলে। এরপর রোমারিও শেফার্ড (৯ বলে ২৮*) ও শেরফানে রাদারফোর্ড (১৫ বলে ১৯*) শেষ দিকে আক্রমণ চালিয়ে দলকে নিয়ে যান ১৯৬ রানে।

রংপুরের হয়ে বল হাতে খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর। দ্বিতীয় ওভারেই রানআউটে কাটা পড়েন ইব্রাহিম জাদরান। এরপর সৌম্য সরকার ও কাইল মেয়ার্স ব্যর্থ হলে দল পড়ে আরও চাপে। সাইফ হাসান ও ইফতিখার আহমেদ মিলে ৭৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। সাইফ ২৬ বলে ৪১ ও ইফতিখার ২৯ বলে করেন ৪৬ রান।

কিন্তু তাদের আউট হওয়ার পর দ্রুতই ধসে পড়ে রংপুরের ব্যাটিং। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রান করে চেষ্টা করলেও তা দলকে জয়ের কাছে নিতে পারেনি। ১৯.৫ ওভারে ১৬৪ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স।

এই জয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল। আর রংপুর রাইডার্সকে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও এবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।

এই শাখার আরও খবর

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au