সর্বশেষ

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে হাজার কোটি ডলারের মামলা ট্রাম্পের

  • 6:07 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
মামলায় ট্রাম্প অভিযোগ এনেছেন- ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক বিদ্বেষপ্রসূত উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের (১০ বিলিয়ন) মানহানি মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাগারে আত্মহত্যা করা বহুল আলোচিত উচ্চবিত্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভুয়া’ দাবি করে শুক্রবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মামলাটি করেন ট্রাম্প।

মামলায় ডোনাল্ড ট্রাম্প জেফরি এপস্টেইনকে অশ্লীল চিঠি ও এক নগ্ন নারীর স্কেচ পাঠানোর অভিযোগে করা প্রতিবেদনকে ‘মানহানিকর ও বানোয়াট’ দাবি করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সংবাদমাধ্যমটির মালিক মিডিয়া মোগল রুপার্ট মারডক এবং দুই প্রতিবেদকের বিরুদ্ধে মানহানি মামলা করেন। 

মামলায় বলা হয়, জেফরি এপস্টেইনকে ২০০৩ সালে ট্রাম্পের পক্ষ থেকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলা হয়, ওই কার্ডে যৌন উত্তেজনাকর ছবি এবং গোপনীয় কথা লেখা ছিল, যা সম্পূর্ণ ভুয়া। তাদের ওই প্রতিবেদনের কারণে প্রেসিডেন্টের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মামলায় ট্রাম্প অভিযোগ এনেছেন- ওয়াল স্ট্রিট জার্নালের দুই প্রতিবেদক বিদ্বেষপ্রসূত উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, যা তার ব্যাপক আর্থিক ক্ষতি ও সুনামহানি ঘটিয়েছে।

মামলা আগে শুক্রবার সকালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘রুপার্ট মারডক ও তার ‘আবর্জনার স্তূপ’ সংবাদপত্রের বিরুদ্ধে আমার মামলায় তাকে সাক্ষ্য দিতে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটি একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হবে।

জবাবে ওয়াল স্ট্রিট জার্নালের মালিক প্রতিষ্ঠান ডাও জোনস বলেছে, তারা ট্রাম্পের এই আইনি পদক্ষেপের বিরুদ্ধে ‘জোরালোভাবে আত্মরক্ষা’ করবে।

ডোনাল্ড ট্রাম্পকে ১৯৯০-এর দশকে ও ২০০০-এর দশকের শুরুতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এপস্টিনের সঙ্গে একাধিকবার ছবি তুলতে দেখা গেছে। ২০১৯ সালে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, এপস্টিনের আইনি সমস্যা স্পষ্ট হওয়ার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এপস্টিনের এক

জন্মদিনের অনুষ্ঠানে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। সংবাদপত্রটি বলে, চিঠিতে একজন নারীকে নিয়ে হাতে লেখা একটি অশ্লীল বার্তা ছিল। ওই বার্তায় হয়েছিল, ‘শুভ জন্মদিন- এবং প্রতিটি দিন হোক আরও একটি চমৎকার গোপন রহস্য।’ চিঠিতে ‘ডোনাল্ড’ নামে স্বাক্ষর করা ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর এপস্টিনকে চিঠি পাঠানোর কথা অস্বীকার করে সংবাদপত্রটির ওপর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।

২০১৯ সালে নিউইয়র্কের একটি জেলখানায় এপস্টিন আত্মহত্যা করেন। তবে অনেকেই মনে করেন তিনি আত্মহত্যা করেননি। সরকার ধনী ও ক্ষমতাধরদের সঙ্গে এপস্টিনের সম্পর্ক ধামাচাপা দিচ্ছে। ৭ জুলাই প্রকাশিত বিচার বিভাগের একটি মেমোতে বলা হয়, এপস্টিন আত্মহত্যাই করেছিলেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au