লিড নিউজ

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু

  • 8:15 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
দেশটির দক্ষিণাঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২০ জুলাই-

দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার দক্ষিণ কোরিয়ার গাপিয়ং শহরের একটি পর্যটন এলাকায় ভূমিধসের পর ঘন কাদার মধ্যে দিয়ে লোকজনকে ভাঙা একটি সেতু পার হয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে দেখা গেছে। শনিবারের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, চুংচেওন অঞ্চলে একটি ভূমিধসে সম্পূর্ণ একটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে গেছে।

দেশটির দক্ষিণাঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সানচেওং এলাকায় ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

বন্যার পানিতে হাজার হাজার সড়ক ও ভবন ক্ষতিগ্রস্ত বা ডুবে গেছে। বিস্তীর্ণ কৃষিজমি নষ্ট হয়েছে এবং বহু গবাদিপশু মারা গেছে। বুধবার থেকে টানা বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ৪১ হাজারের বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যদিও দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমে এসেছে, তবে শনিবার রাত থেকে রাজধানী সিউলসহ উত্তরাঞ্চলে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। রবিবারও সেখানে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রবিবার প্রেসিডেন্ট লি জে-মিয়ং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে ‘বিশেষ দুর্যোগ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে সরকার একটি সমন্বিত উদ্ধার ও পুনর্গঠন তৎপরতা শুরু করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইউন হো-জুং স্থানীয় প্রশাসনকে দ্রুত “সকল উপলব্ধ সম্পদ” ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এএফপি জানিয়েছে, গাপিয়ং কাউন্টিতে ভূমিধসে কয়েকটি বসতবাড়ি মাটির নিচে চাপা পড়লে অন্তত দুইজনের মৃত্যু হয়।
রবিবার রাত নাগাদ বৃষ্টিপাত কমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হলেও, এরপর শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহ।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au