বিশ্ব

পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

  • 6:57 am - July 22, 2025
  • পঠিত হয়েছে:২৪৯ বার
ভারতের উপরাষ্ট্রপতির পদ ছাড়লেন জগদীপ ধনখড়; ছবি: এএনআই

মেলবোর্ন, ২২ জুলাই-

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সোমবার (২১ জুলাই) রাতে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠান। নিজের পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

পদাধিকারবলে ধনখড় ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সোমবার ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। সকাল ১১টায় তিনি যথারীতি রাজ্যসভায় উপস্থিত হয়ে অধিবেশনের সূচনা করেন। তবে শুরু থেকেই বিরোধীরা জম্মু-কাশ্মীরের পেহেলগাম কাণ্ড ও সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন। তিনি বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং ক্ষমতাসীন বিজেপি নেতা জেপি নাড্ডাকে কথা বলার সুযোগ দেন। পরে উত্তেজনার মধ্যে সভা দুপুর ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করে ধনখড় সভা ত্যাগ করেন। এরপর তিনি আর অধিবেশনে ফেরেননি।

রাতে রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে ধনখড় লেখেন, চিকিৎসকদের পরামর্শে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর করার অনুরোধ জানান। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্য ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, উপরাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী মোদির নিরবিচ্ছিন্ন সমর্থন ও সহযোগিতা পেয়েছেন, যা তাঁর জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।

তিনি আরও লিখেছেন, সংসদ সদস্যদের উষ্ণতা, আস্থা ও স্নেহ তাঁর মনে চিরকাল অমলিন থাকবে এবং এই সময়টিতে ভারতের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা প্রত্যক্ষ করতে পারা ছিল তাঁর জীবনের এক সৌভাগ্য ও তৃপ্তির বিষয়।

জগদীপ ধনখড় ভারতের একজন বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী এবং প্রাক্তন বিচারপতি, যিনি ২০২২ সালের আগস্টে দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। রাজস্থানের এক কৃষক পরিবারে জন্ম নেওয়া ধনখড় আইনপেশায় সাফল্যের পর রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ১৯৮৯ সালে লোকসভা সদস্য নির্বাচিত হন এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর রাজস্থান বিধানসভাতেও সদস্য ছিলেন।

আইন ও সাংবিধানিক বিষয়ের ওপর তাঁর গভীর জ্ঞান তাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পৌঁছে দেয়। ২০১৯ সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ পান এবং সেই সময় রাজ্য সরকারের সঙ্গে তাঁর দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক নিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তাঁর কঠোর অবস্থান ও স্পষ্ট বক্তব্য তাকে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত করে তোলে।

উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিতর্কিত সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাঁর কর্মজীবনে আইন, রাজনীতি ও প্রশাসনের নানা দিক স্পষ্টভাবে উঠে এসেছে। শারীরিক অসুস্থতার কারণে ২০২৫ সালে তিনি পদত্যাগ করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথ ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

সুত্রঃ এএনআই

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au