বিশ্ব

বাংলাদেশের জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহে উদ্বিগ্ন ভারত

  • 6:10 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
বাংলাদেশকে এই চুক্তি থেকে বিরত রাখার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ভারত; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই-

বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা ঘিরে চীন ও পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগে রয়েছে ভারত। বিশেষ করে জেএফ-১৭ থান্ডার নামের একটি আধুনিক যুদ্ধবিমান কেনার প্রতি বাংলাদেশের আগ্রহ ভারতের দৃষ্টিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য হুমকি বলে মনে হচ্ছে। ভারত কেবল উদ্বিগ্নই নয়, বাংলাদেশ যেন এই যুদ্ধবিমান না কেনে, সে চেষ্টা চালিয়েও যাচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেলে তারা দেশটির বিমানবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন এই প্রতিনিধি দল পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে। এই খবর প্রকাশ করে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

পরে ২২ জুলাই মালয়েশিয়াভিত্তিক সামরিক বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, ভারত বাংলাদেশের এই সম্ভাব্য চুক্তিকে শুধু একটি সাধারণ প্রতিরক্ষা ক্রয় হিসেবে দেখছে না; বরং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছে এবং তাই বাংলাদেশকে এই চুক্তি থেকে বিরত রাখার কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি পাকিস্তানের কামরা-ভিত্তিক পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (PAC) ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ করপোরেশনের যৌথ প্রকল্পে তৈরি হয়েছে। এটি মাল্টি-রোল ফাইটার জেট, যা দিনে-রাতে এবং সব আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে এটি মাটির খুব নিচু দিয়ে উড়তে পারে, অনেক উঁচু থেকে বোমা ফেলতে পারে এবং শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি ও সমরসজ্জা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এনে দিতে পারে। একই সঙ্গে এটি ডগফাইট বা আকাশযুদ্ধে দক্ষ।

বাংলাদেশের এই আগ্রহ এমন এক সময় সামনে এসেছে যখন রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি পুরনো চীনে তৈরি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ-৭ বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার এই এফ-৭ বিমানটি চীনা নির্মিত চেংডু এফ-৭, যা মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২১ যুদ্ধবিমানের অনুরূপ সংস্করণ। বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এটি ১৯৮০-এর দশকের শেষ থেকে একটি মূল ভিত্তি হিসেবে কাজ করছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এফ-৭ প্ল্যাটফর্মটি অনেকটাই পুরোনো হয়ে পড়েছে।

আধুনিক যুগে যেখানে স্টেলথ প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান, দূরপাল্লার রাডার ও মিসাইল, ভিজ্যুয়াল রেঞ্জের বাইরে হামলার সক্ষমতা ইত্যাদি ব্যাপক গুরুত্ব পাচ্ছে, সেখানে বাংলাদেশের জন্য এখন আর পুরোনো এফ-৭ যথেষ্ট কার্যকর নয় বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অতীতে বাংলাদেশ অনেক উন্নত যুদ্ধবিমান কিনতে পারেনি। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির আলোকে নতুন ও আধুনিক যুদ্ধবিমান কেনা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ জেএফ-১৭ এর মতো আধুনিক ও তুলনামূলক সাশ্রয়ী যুদ্ধবিমানে আগ্রহ দেখালেও ভারতের এই প্রতিরোধ এবং কৌশলগত উদ্বেগ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সুত্রঃ ডিফেন্স সিকিউরিটি এশিয়া

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au