সর্বশেষ

নতুন করে শান্তি আলোচনা বসছে রাশিয়া ও ইউক্রেন

  • 8:37 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই-

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে শান্তি আলোচনায় বসছে দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামীকাল বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার প্রস্তুতি হিসেবে তিনি ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে সোমবার রাতে এক বৈঠকে বসেন।

জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, উমেরভ তাঁকে জানিয়েছেন যে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তুরস্কে আরেকটি বৈঠক হবে বুধবার। রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ সূত্র জানিয়েছে, বুধবারের পর বৃহস্পতিবার এবং শুক্রবারও আলোচনা চলতে পারে।

তুরস্ক সরকারিভাবে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার ইস্তাম্বুলে আলোচনা হবে। এর আগেও মে এবং জুন মাসে দুই দফা আলোচনা এই শহরেই অনুষ্ঠিত হয়েছিল, যদিও তখন যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

এবারের আলোচনাও মূলত চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো দুই দেশের অবস্থান ভিন্ন মেরুতে রয়ে গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, দুই পক্ষ এখনো সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে এবং বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা আপাতত নেই। তাঁর মতে, এখনো অনেক কাজ বাকি।

উল্লেখ্য, তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় বেসামরিক হতাহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় সেনাদের জন্য নতুন অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। এই হুমকির কয়েকদিন পরেই জেলেনস্কি নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব দেন।

অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের আচরণ তাঁকে হতাশ করেছে, তবে তিনি এখনো আশা ছাড়ছেন না।

এএফপির বরাতে জানা গেছে, ইস্তাম্বুলের আলোচনায় বন্দিবিনিময়ের পাশাপাশি জেলেনস্কি ও পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে। তবে মস্কোর পক্ষ থেকে শিগগির কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে।

সবমিলিয়ে, এ সপ্তাহের আলোচনা দুই দেশের দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছে বিশ্ববাসী। তবে ফলাফল কী হবে, তা নির্ভর করছে কতটা ছাড় দিতেই রাজি দুই পক্ষ।

সুত্রঃ এফপি

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au