বিনোদন

বরুণকে বাড়ি থেকে বের করে দিতে পারেন তার স্ত্রী!

  • 8:39 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার

বলিউড তারকা বরুণ ধাওয়ান ২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালকে বিয়ে করেন।  গত বছরের শেষ দিকে বাবা হয়েছেন তিনি।

অভিনেতা এখন পদে পদে বুঝছেন, তার দায়িত্ব কতটা বেড়েছে। সেই উপলব্ধি থেকেই সম্প্রতি সাংবাদিকদের কাছে ‘অভিনেতা’ বরুণ নন, মুখ খুলেছেন ‘বাবা’ বরুণ।  খবর আনন্দবাজার অনলাইনের।

মেয়েকে নিয়ে তিনি খুবই সংবেদনশীল। কেউ কোনো ক্ষতি করতে এলে তার চরম পরিণতি করতে দ্বিধা বোধ করবেন না বলেই জানিয়েছেন। যদিও এ মুহূর্তে মেয়ের মাকে নিয়েই ভয়ে রয়েছেন বরুণ। স্ত্রী নাতাশা নাকি যেকোনো সময় বাড়ি থেকে বার করে দিতে পারেন তাকে।

বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন বরুণ।  সহঅভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার, তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে। এখন তিনি মেয়ের বাবা।

বরুণ জানান, প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার, একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন। তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রী নাতাশার কাঁধে। তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন।

বরুণ বলেন, ‘আসলে আমি তেমন কিছুই করি না। মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে। তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে। কিন্তু স্ত্রীর একটাই শর্ত টিভির আওয়া়জ জোরে করা যাবে না। তেমনটা হলে বাড়ি থেকে সোজা বার করে দেবে।’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au