বিনোদন

বিয়ের ৫ মাস পর হানিমুনে মেহজাবীন-আদনান, কোথায় গেলেন?

  • 8:41 pm - July 27, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দেখতে দেখতে পাঁচ মাস পার হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের। এরইমধ্যে একসঙ্গে একাধিকবার বিদেশ সফরে গেছেন এই তারকা জুটি, যদিও বেশিরভাগই ছিল কাজ কিংবা অবকাশ যাপনের উপলক্ষ।

তবে এবার জানা গেল, নিজেদের হানিমুন উদ্যাপন করতে তারা পাড়ি দিয়েছেন ইতালির শিল্প-সংস্কৃতির শহর লেইক কমোতে।

শনিবার ফেসবুকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লেইক কমো থেকে একাধিক ছবি শেয়ার করেন মেহজাবীন। কিছু ছবিতে তাকে দেখা যায় নীলচে পোশাকে লেইকের পাড়ে একা দাঁড়িয়ে, আবার কিছু ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন একান্ত রোমান্টিক মুহূর্তে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘সব সময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, যেন স্বপ্নের মতো লাগছিল! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলব না।’

তার এই পোস্টে ভক্ত ও নেটিজেনদের পক্ষ থেকে শুভকামনার জোয়ার বইছে। কেউ লিখেছেন, ‘সবচেয়ে প্রিয় জুটি,’ আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?’

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au