হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ৩ আগষ্ট- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সামগ্রিক কাঠামো ভেঙে পড়েছে। শুধু প্রশাসন নয়, জেলা থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরের কাঠামোই আজ দুর্বল। এই অবস্থা ৮ মাস বা এক বছরে ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর এবং স্থানীয় শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, “পুলিশ ও প্রশাসনের অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ কাজ করছে না—কারণ কাঠামোই ভেঙে গেছে। আইনের কাঠামো, প্রশাসনিক কাঠামো—সবই ভেঙে পড়েছে।”
তিনি বলেন, “ব্যবসায়ীরা সামান্য কিছু হলেই বলে সরকার সহযোগিতা করে না। অথচ সরকার তো কোনো শিল্প প্রতিষ্ঠান চালায় না। সরকার লোন দেয়, সেটাও ব্যবসায়ীদের অনেকে আত্মসাৎ করে। যেমন বেক্সিমকো একটি ব্যাংক থেকে ২৭ হাজার কোটি টাকা নিয়েছে। এই টাকা কোথায় গেল—তা কারও জানা নেই। অনেকেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। অথচ আমরা যদি বিদেশে যাই, সাত দিন থাকার খরচ মেলে না। কিন্তু তারা মাসের পর মাস বিদেশে বাড়ি বানিয়ে থাকে।”
উপদেষ্টা বলেন, “যাদের ধরা হয়েছে, তাদের কেউ ৫০০, ৭০০ কিংবা ১,০০০ কোটি টাকার কম নেননি। এসব টাকা দেশের ব্যাংক থেকেই গেছে।”
শ্রমিকদের কল্যাণে সরকারের আন্তরিকতা তুলে ধরে সাখাওয়াত বলেন, “আমরা শ্রমিকদের ব্যাপারে আন্তরিক। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের লেবার অ্যাক্ট উন্নত করার চেষ্টা করেছি। নারীদের কর্মক্ষেত্রে বৈষম্য রোধে আন্তর্জাতিক কনভেনশনেও স্বাক্ষর করেছি। এখন বলা যায়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মানদণ্ডের ওপরে অবস্থান করছি।”
তিনি বলেন, “দেশ এখন কেবল গার্মেন্টস ও জনশক্তি খাত থেকেই রপ্তানি আয় করছে। তবে এই দুটি খাতের পাশাপাশি নতুন রপ্তানিমুখী খাত গড়ে তুলতে হবে। শিপ বিল্ডিং (জাহাজ নির্মাণ) খাত একটি সম্ভাবনাময় খাত, সরকার এ নিয়ে কাজ করছে।”
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au