বিশ্ব

কলকাতায় এনআরসি আতঙ্কে এক প্রবাসীর আত্মহত্যা

  • 5:14 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:২২৫ বার
বিষয়টি সামনে আসার পরপরই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ৪ আগষ্ট- ভারতের কলকাতায় জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আতঙ্কে পড়া এক প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার আনন্দপল্লী পশ্চিমে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় দিলীপ কুমার সাহা (৬৫) নামের ওই ব্যক্তির মরদেহ। বিষয়টি সামনে আসার পরপরই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

পরিবারের দাবি, সম্প্রতি এনআরসির আড়ালে ‘সাসপিশিয়াস ইন্ডিয়ান রেজিস্ট্রার’ (এসআইআর) চালুর গুজব ও আশঙ্কায় দিলীপ সাহা চরম উদ্বেগে ছিলেন। তিনি আশঙ্কা করতেন, তাঁকে বাংলাদেশি প্রমাণ করে ফেরত পাঠানো হবে। এই ভয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের সদস্যরা বলেন, তিনি প্রায়ই বলতেন, ‘‘আমার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যদি পুশব্যাক করে দেয়? কোথায় যাবো আমি?’’

জানা যায়, দিলীপ সাহা ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় আসেন। এরপর কলকাতার একটি বেসরকারি স্কুলে চাকরি নেন এবং পরিবার নিয়ে রিজেন্ট পার্ক এলাকায় বসবাস শুরু করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ওই এলাকায় স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে বাস করছিলেন। তাঁর ছয় বোনও বাংলাদেশ থেকে এসেছেন এবং সবার জীবন গড়ে উঠেছে কলকাতাতেই।

রোববার সকালে দিলীপ সাহার স্ত্রী তাকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে পাশের বাড়ি থেকে ভাগ্নিকে ডেকে আনেন। পরে দরজা ভেঙে দেখা যায়, দিলীপ সাহা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এলেও তা দ্রুতই রাজনৈতিক রূপ নেয়। তৃণমূল কংগ্রেস পরিবারের এক সদস্যের ভিডিওসহ একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিজেপিকে দায়ী করে। সেখানে বলা হয়, “বিজেপি সরকারের এনআরসি আতঙ্কেই আত্মহত্যা করেছেন দিলীপ সাহা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে বাঙালিদের ওপর ভয় দেখানো হচ্ছে, তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দিলীপ সাহার মৃত্যু সেই রাজনৈতিক ষড়যন্ত্রেরই নির্মম পরিণতি।”

তৃণমূলের পোস্টে আরও লেখা হয়, “বিজেপি একটা বাংলা-বিরোধী দল। ওরা বাঙালিদের শেষ করে দিতে চায়। বৈধ কাগজপত্র থাকলেও ভয় ধরিয়ে, জোর করে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়ে মানুষের জীবন ওষ্ঠাগত করে তুলেছে।”
অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে বলেন, “দেশে কেউ আত্মহত্যা করলেই সব এনআরসি আতঙ্ক বলে চালিয়ে দেওয়া যায় না। তাহলে শাসক দলের এত নেতা-কর্মী যাঁরা রোজ মারা যাচ্ছেন, তাঁরা কী আতঙ্কে মরছেন? এটা নিছকই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা।”

এনআরসি ও এসআইআর ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে সম্প্রতি উদ্বেগ-উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকার এখনো স্পষ্ট করে জানায়নি এই ইস্যুতে তাদের পরিকল্পনা কী। তবে এই আত্মহত্যার ঘটনা পশ্চিমবঙ্গের জনমানসে নতুন করে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনের প্রাক্কালে এনআরসি ইস্যু আরও বেশি করে রাজনৈতিক তোপের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

সুত্রঃ সমকাল

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au