বিশ্ব

কাশ্মীর সীমান্তে গোলাগুলির গুঞ্জন: ভারতীয় সেনাবাহিনীর অস্বীকার

  • 6:20 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর বেষ্টনী। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৬ আগষ্ট- কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির যে খবর বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা দাবি করেছে, সীমান্তে কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ আগস্ট) কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে এবং উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে গোলাগুলি চলে। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। তারা এক বিবৃতিতে বলেছে, “কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভ্রান্ত। নিয়ন্ত্রণরেখা বরাবর কোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মন্তব্য চাইলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে বড় ধরনের উত্তেজনা দেখা দেয়। এরপর মে মাসে চার দিনব্যাপী সংঘাতে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। সেই প্রেক্ষাপটে সীমান্তে নতুন করে গোলাগুলির গুঞ্জন নিয়ে উদ্বেগ তৈরি হয়, যা বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্বীকৃত।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au