বাংলাদেশ

ওমানফেরত বাহার দেশে ফিরেই সড়কে হারালেন মা, স্ত্রী, মেয়ে সহ ৭ স্বজন

  • 9:14 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- দীর্ঘ আড়াই বছর পর প্রিয় স্বদেশে ফিরছিলেন বাহার উদ্দিন। ওমান প্রবাসে থাকা এই যুবক ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন—“স্বপ্ন যাবে বাড়ি আমার।” কিন্তু সেই স্বপ্নের যাত্রা রূপ নেয় বিভীষিকায়। বাড়ি ফেরার পথে তার মা, স্ত্রী, মেয়ে ও আরও চারজন স্বজনের মৃত্যু হয় এক সড়ক দুর্ঘটনায়।

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাহার উদ্দিনকে আনতে তার পরিবারের ১২ সদস্য একটি মাইক্রোবাসে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই বিপত্তি ঘটে—চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়।

মাইক্রোবাসে থাকা বাহার উদ্দিন ও আরও চারজন গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও সাতজন ভেতরে আটকা পড়ে পানির নিচে দমবন্ধ হয়ে প্রাণ হারান।

নিহতদের মধ্যে ছিলেন বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), দুই বছরের কন্যা মীম আক্তার, মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), দুই ভাতিজি রেশমা (৯) ও লামিয়া (৮), এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন ফাহিম জানান, ভোর ৫টা ১৫ মিনিটে দ্রুতগতির মাইক্রোবাসটি আচমকা খালে পড়ে যায়। চালক তখনই পালিয়ে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। বেগমগঞ্জ ও মাইজদী থেকে দুটি ইউনিট এলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার তৎপরতায় ব্যর্থ হয়। পরে হাইওয়ে পুলিশের রেকারের মাধ্যমে গাড়িটি তুললে মরদেহগুলো উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, গাড়িতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, স্থানীয় ইউনিটগুলোতে ডুবুরি না থাকায় তারা চাঁদপুর থেকে ডুবুরি চেয়েছিলেন। তবে তার আগেই উদ্ধারকাজ শেষ হয়।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাহারের পুরো পরিবার একসঙ্গে হারিয়ে গেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। বাহারের স্বপ্নের দেশে ফেরা পরিণত হয়েছে নিদারুণ এক বেদনায়।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au