সর্বশেষ

অস্ট্রেলিয়ার পূর্ব ও পশ্চিম উপকূলে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

  • 6:53 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আজ শুক্রবার একটি শীতল বায়ুপ্রবাহ অতিক্রম করার পর আরও বাড়বে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৮ আগষ্ট- অস্ট্রেলিয়ার পূর্ব এবং পশ্চিম উপকূলে আসছে সপ্তাহান্তে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ওয়েদারজোনের তথ্য অনুযায়ী, পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আজ শুক্রবার একটি শীতল বায়ুপ্রবাহ অতিক্রম করার পর আরও বাড়বে।

এরপর শনিবার রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও পার্থে আরও একটি ঠান্ডা ফ্রন্টের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্থ শহরে ২০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। তবে রোববার দিনের মধ্যভাগ থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

রোববার বিকেলে পার্থে অবস্থিত অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফএল (অস্ট্রেলিয়ান ফুটবল লিগ) ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ওয়েস্ট কোস্ট ঈগলস ও অ্যাডিলেড ক্রোস। বৃষ্টির কারণে এই ম্যাচের দর্শকদের ভোগান্তির আশংকা করা হচ্ছে।

অন্যদিকে, কুইন্সল্যান্ডের মধ্য ও দক্ষিণাঞ্চল এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলেও শুক্রবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের খবর পাওয়া যাচ্ছে। শনিবার কুইন্সল্যান্ডের ক্যাপ্রিকর্নিয়া ও ওয়াইড বে উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

রোববারেও কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস উপকূলজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া, সপ্তাহান্তে ব্রিসবেনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ১৪৯তম রয়্যাল কুইন্সল্যান্ড শো বা ‘এক্কা’, যা সাধারণত দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। তবে বৃষ্টি আয়োজনকে কিছুটা ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au