সর্বশেষ

এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিল কম্বোডিয়া

  • 7:00 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মেলবোর্ন, ৮ আগষ্ট- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঘটে যাওয়া সীমান্ত সংঘর্ষ থামাতে মধ্যস্থতার ভূমিকার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কম্বোডিয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত ৭ আগস্ট থেকে একটি চিঠির মাধ্যমে নরওয়ের নোবেল কমিটিতে এই মনোনয়ন পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেন, “এটি কেবল আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা নয়, বরং পুরো কম্বোডিয়ান জাতির পক্ষ থেকে ট্রাম্পের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ।”

হুন মানেত আরও উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের অসাধারণ রাষ্ট্রীয় নেতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার সারা বিশ্বেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাঁচদিনব্যাপী সীমান্তে বিমান ও রকেট হামলায় বহু হতাহতের পর ২৮ জুলাই যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তা ট্রাম্পের হস্তক্ষেপেই সম্ভব হয়েছে।

এ সংঘর্ষ থামাতে ট্রাম্প নিজে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সতর্ক করেন যে, যুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিদ্যমান বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি উভয় নেতাকেও অভিনন্দন জানান।

এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার কারণে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত জুনে পাকিস্তান, ভারতের সঙ্গে প্রাণঘাতী সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাকে মনোনয়ন দেয়। এরপর জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার ঘোষণা দেন।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au