সর্বশেষ

মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

  • 1:48 am - August 09, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ৯ আগষ্ট- কক্সবাজার সফরে গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন সৃষ্টি করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই কক্সবাজার ত্যাগ করেছেন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন।

হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। সারজিস আলম গাড়িযোগে স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে যান, তবে তারা রাতে আর হোটেলে ফেরেননি।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী জানান, এনসিপি নেতারা দুপুর ১২টা পর্যন্ত হোটেলের কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে তারা হোটেলে ফেরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। তবে রাত সাড়ে ১২টার পরপরই সবাই দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন।

মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালিদ সাইফুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন সারজিস আলমের স্ত্রী আয়শা খানম।

প্রথম রাত তারা কাটান উখিয়ার ইনানীর সি পার্ল হোটেলে। বুধবার দুপুর পৌনে ১টায় সেখান থেকে চেক-আউট করে বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন প্রাসাদ প্যারাডাইজ হোটেলে ওঠেন।

তাদের আকস্মিক সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে—তারা নাকি আগে থেকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই কক্সবাজারে গেছেন।

এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের বৈঠকের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিন জানান, সি পার্ল হোটেলে পিটার হাস ছিলেন না। পুরো হোটেলে তখন মাত্র তিনজন চীনা নাগরিক ছিলেন।

তিনি বলেন, জেলা পুলিশের কাছে কক্সবাজার সফররত এনসিপি নেতারা কোনো ধরনের প্রটোকল চাননি, তবে নিরাপত্তা বিবেচনায় পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করেছিল।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে এ সফর নিয়ে বিতর্কের জেরে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au