লিড নিউজ

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

  • 6:48 am - August 09, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু হওয়া এ আন্দোলনে প্রতিটি হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হন এবং পরে ভিসি চত্বরের দিকে অগ্রসর হন।

সন্ধ্যা থেকেই নারী শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। সরেজমিন দেখা যায়, রোকেয়া হলসহ বিভিন্ন নারী হল থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। পুরুষ শিক্ষার্থীরাও ছোট ছোট মিছিল নিয়ে টিএসসিতে এসে যোগ দেন। মিছিলে তারা স্লোগান দেন— “ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর”, “লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চলবে না”, “ছাত্রদলের রাজনীতি চলবে না” প্রভৃতি।

রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে রোকেয়া হলের এক শিক্ষার্থী বলেন, “যারা হলে উপহার পাঠিয়েছেন, আমরা তা অবাঞ্ছিত ঘোষণা করেছি। অন্য হলগুলোও একই পদক্ষেপ নেবে বলে আশা করি। কেউ যদি ছাত্রলীগের আতিকার মতো পরিণতি এড়াতে চান, তাহলে হলে ছাত্ররাজনীতির আলাপ তুলবেন না।”

মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান লানজু বলেন, “জুলাইয়ের অঙ্গীকার ছিল হলগুলো রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন গুপ্ত ও সুপ্ত উভয় রাজনীতি চলছে। অবিলম্বে আমরা হলগুলোকে ছাত্ররাজনীতিমুক্ত দেখতে চাই।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন জানান, হলগুলোতে ছাত্ররাজনীতি থাকবে কি না, সে বিষয়ে প্রশাসন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে খুব শিগগিরই। বর্তমানে বৈঠক চলছে এবং দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au