বিশ্ব

সহিংসতা উসকে দেওয়ায় চাদের সাবেক প্রধানমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

  • 5:28 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
চাদে গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুচেস মার্সা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশে বর্ণবাদী এবং অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য তাঁকে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত।

বাদীর আইনজীবী কাদজিলেমবে ফ্রান্সিস গতকাল শনিবার রাজধানী এনজামিনায় আদালত থেকে সাংবাদিকদের বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন মার্সা।

তাঁর মক্কেলের সুনাম ক্ষুণ্ন করা এবং অকারণে অপমান করার জন্য এমনটা করা হয়েছে বলেও দাবি করেন ফ্রান্সিস।

চাদে গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুচেস মার্সা। তিনি দেশটির সংস্কারপন্থী ট্রান্সফরমার্স পার্টির প্রধান। সেই সঙ্গে মার্সা দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহামাত ডেবির কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোগোন অক্সিডেন্টালে পশুপালক ও কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে মার্সাসহ ৬৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছিল। তাঁরা বেশির ভাগ একই নাগামবায়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ওই ঘটনায় ৩৫ জন নিহত ও আরও ৬ জন আহত হয়েছিলেন।

মার্সা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর মধ্যে ঘৃণামূলক বক্তব্য, অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষ ও হত্যাযজ্ঞে প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে।

গতকাল আদালত ছেড়ে যাওয়ার আগে নিজের সমর্থকদের উদ্দেশে দেওয়া বার্তায় মার্সা তাঁদের ‘মনোবল শক্ত রাখতে’ বলেছেন। দিনের শেষে সমর্থকদের ‘বিশেষ বার্তা’ দেওয়ার কথা তাঁর।

২০২২ সালে তাঁর অনুসারীদের ওপর রক্তক্ষয়ী দমন–পীড়নের পর মার্সা দেশ ছেড়েছিলেন। গত বছর সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরেন তিনি।

একই বছর মাহামাত ডেবির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামেন মার্সা। নির্বাচনে ৬১ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ডেবি।

জালিয়াতির অভিযোগ তুলে ভোটের ফল প্রত্যাখান করেন মার্সা। যদিও পরবর্তীতে প্রেসিডেন্ট ডেবির সঙ্গে পুনর্মিলন চুক্তি করেন মার্সা। এর আওতায় সরকারপ্রধানের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন তিনি।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

চুক্তি লঙ্ঘন হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা চুক্তি নিয়ে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au