সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা
ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…
মেলবোর্ন, ১২ আগষ্ট- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো চলছে বরিশাল অবরোধ কর্মসূচি। এ নিয়ে আন্দোলনের ১৫ দিন পূর্ণ হলো।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া নগরীর সদর রোডও অবরোধ করে কয়েকটি স্কুলের শিক্ষার্থী।
শেবাচিম হাসপাতালে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিনের অবরোধে বরিশাল নগরীর যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। যানজট, গাড়ির সংকট ও হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
আন্দোলনকারী শিক্ষার্থী সিফাত বলেন, “শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো আলোচনায় বসেনি। সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে দাবি মেনে নিতে হবে, নইলে আন্দোলন বন্ধ হবে না।”
শিক্ষার্থী সাব্বির হোসেন জানান, অনশনে থাকা দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দাবি না মানা হলে আন্দোলন আরও তীব্র হবে। তার অভিযোগ, “সরকার যৌক্তিক দাবিতে সাড়া না দিয়ে পুলিশ–সেনা ব্যবহার করে ভয় দেখাচ্ছে। আমরা সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
এদিকে আন্দোলনে সংহতি জানিয়ে সদর রোড স্কুলের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেছে। বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাবেন আন্দোলনকারীরা।
এর আগে, রোববার হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে শেবাচিম পরিচালক মশিউর মুনির সংস্কারের জন্য তিন মাস সময় চেয়েছিলেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au