বিশ্ব

কুয়েতে ৫০ হাজার বিদেশির নাগরিকত্ব বাতিল

  • 6:49 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
দেশটির প্রায় ৫০ লাখ জনসংখ্যার বেশিরভাগই বিদেশি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- কুয়েত সরকার সম্প্রতি প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয় করে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে। বর্তমানে সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে, যেখানে সাবেক ও বর্তমান মন্ত্রী এবং সংসদ সদস্যরাও তদন্তের আওতায় আছেন। শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে বলেও তিনি জানান।

এই অভিযান মূলত সেই বিদেশিদের বিরুদ্ধে, যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে নাগরিকত্ব যাচাই কমিটি এসব মামলার বৈধতা পরীক্ষা করছে। এ বছর অভিযান জোরদার হওয়ার পর থেকে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে। কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে আগের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। দেশটির প্রায় ৫০ লাখ জনসংখ্যার বেশিরভাগই বিদেশি।

সরকার বলছে, প্রতারণার মাধ্যমে নেওয়া নাগরিকত্ব বাতিল করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে কিছু ক্ষেত্রে ‘রাষ্ট্রের উচ্চ স্বার্থে’ও নাগরিকত্ব বাতিল হয়েছে। কুয়েতে বাবার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে সন্তানের মধ্যে যায়। বিশেষ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব দেওয়া হয়।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখা অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন। তবে নাগরিকত্ব ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, যার মধ্যে অন্যতম হলো প্রায় ১ লাখ ২০ হাজার রাষ্ট্রহীন ‘বেদুইন’ জনগোষ্ঠীর সমস্যা, যা রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে এখনো সমাধানহীন।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au