সর্বশেষ

নাফ নদে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • 7:45 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
নাফ নদী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরা শেষে ফেরার সময় আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শাহপরীর দ্বীপের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকায় নদীর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। গত দেড় বছর ধরে এই এলাকা মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

আটক হওয়া জেলেদের নাম হলো: শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০), মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

স্থানীয় জেলে সমিতির আব্দুল গণি জানান, মঙ্গলবার সকালে জেলে মো. ইলিয়াস তার দুই ছেলেসহ দুই জন স্থানীয় জেলের সঙ্গে নাফ নদে মাছ ধরতে যান। বিকালে ফেরার পথে নদীর সীমানায় আরাকান আর্মির একটি টহল দল তাদের নৌকাটি ধাওয়া করে আটক করে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত আরাকান আর্মি তাদের ফিরিয়ে দেয়নি।

জালিয়া পাড়ার বাসিন্দা সৈয়দ আলম বলেন, ইলিয়াসের নৌকাটি ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম।

সন্ধ্যায় অন্যান্য নৌকাগুলো ঘাটে ফিরে আসলেও ইলিয়াসের নৌকাটি না ফেরায় স্থানীয়রা খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, তিনি বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

এই ঘটনার মাধ্যমে আবারও বোঝা যাচ্ছে যে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের জীবিকা ও নিরাপত্তার উপর এর গভীর প্রভাব পড়ছে।

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au