সর্বশেষ

ফ্রান্সে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেলিফিশের ঝাঁকে বন্ধ কার্যক্রম

  • 6:00 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
জেলিফিশের ঝাঁকে কুলিং সিস্টেমে বাধা সৃষ্টি হওয়ায় চারটি রিঅ্যাক্টরের কার্যক্রম বন্ধ করতে হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত গাভলিন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কুলিং সিস্টেমে হঠাৎ শত শত জেলিফিশ ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কেন্দ্রটির কার্যক্রম। এর ফলে দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে। গাভলিন কেন্দ্রটি ফ্রান্সের অন্যতম বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা ছয়টি ইউনিটে মোট ৫.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং প্রায় ৫০ লাখ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করে। কেন্দ্রটি পরিচালনা করে ফ্রান্সের সরকারি জ্বালানি সংস্থা ইডিএফ।

কর্তৃপক্ষ জানায়, জেলিফিশের ঝাঁকে কুলিং সিস্টেমে বাধা সৃষ্টি হওয়ায় চারটি রিঅ্যাক্টরের কার্যক্রম বন্ধ করতে হয়। তবে চলতি সপ্তাহের মধ্যেই সেগুলো পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। ফ্রান্সে এর আগে এমন ঘটনা ঘটেনি, যদিও বিশ্বের অন্যান্য দেশে জেলিফিশের কারণে পারমাণবিক কেন্দ্র ও বন্দর কার্যক্রম ব্যাহত হওয়ার নজির রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বছরের এই সময় সাধারণত জেলিফিশ ওই অঞ্চলের সমুদ্রে আসে না। বিজ্ঞানীরা এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। তাদের মতে, উষ্ণ পানিতে জেলিফিশ দ্রুত বংশবৃদ্ধি করে, ফলে তারা শীতল অঞ্চল থেকে উষ্ণ উপকূলের দিকে সরে আসছে। শুধু ফ্রান্স নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা প্রান্তে জেলিফিশের উপস্থিতি বিদ্যুৎ উৎপাদন ও নৌবন্দর কার্যক্রমে জটিলতা তৈরি করছে।

এই শাখার আরও খবর

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

শিশু ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

ওটিএন বাংলা রিপোর্ট : জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামের এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড…

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au