বিশ্ব

কেবিন ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত

  • 5:42 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘট। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৭ আগষ্ট- বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে সব ফ্লাইট স্থগিত করেছে কানাডার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিবহন সংস্থা এয়ার কানাডা। এতে প্রতিদিন প্রায় এক লাখ ৩০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এয়ার কানাডার সাশ্রয়ী সেবা প্রদানকারী সহযোগী প্রতিষ্ঠান এয়ার কানাডা রুজ-এর ফ্লাইটও স্থগিত থাকবে। তবে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, বিকল্প কোনো এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত না করে যেন বিমানবন্দরে না আসেন।

স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৫৮ মিনিট থেকে ধর্মঘট কার্যকর হয়। এর আগেই এয়ার কানাডা তাদের কার্যক্রম সীমিত করতে শুরু করেছিল। ধর্মঘট চলাকালে প্রতিদিন প্রায় ৫০০টি ফ্লাইট বাতিল হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে এয়ার কানাডা। তবে এয়ার কানাডা জ্যাজ, পিএএল এয়ারলাইনস ও এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইটগুলো ধর্মঘটের বাইরে থাকবে।

বেতন কাঠামো নিয়ে মূলত এ আন্দোলন। কেবিন ক্রুরা অভিযোগ করছেন, তাদের কেবল উড়োজাহাজ আকাশে ওঠার সময়ের জন্য বেতন দেওয়া হয়। ফ্লাইটের আগে যাত্রী ওঠানো কিংবা ফ্লাইটের মাঝে অপেক্ষার সময়ে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এসব সময়ের জন্যও বেতন দাবি করছেন তারা।

এয়ার কানাডা জানিয়েছে, চার বছরের জন্য কেবিন ক্রুদের ৩৮ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম বছরেই ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে শ্রমিক সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) বলছে, এ প্রস্তাব মূল্যস্ফীতি ও বাজারমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ধর্মঘট এড়াতে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। এ মাসের শুরুতে সিইউপিই–এর ৯৯ দশমিক ৭ শতাংশ সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দেন। কানাডার কর্মসংস্থানমন্ত্রী প্যাটি হাজডু শ্রমিক ইউনিয়ন ও এয়ার কানাডাকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে ইউনিয়নের দাবি, তারা আট মাস ধরে আন্তরিকভাবে আলোচনায় বসলেও এয়ার কানাডা সরকারের সালিসি প্রক্রিয়া বেছে নিয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

নতুন শাখার উদ্বোধন ঘিরে হট্টগোল, আহত ক্রেতারা ক্ষুব্ধ

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Glassons-এর নতুন শাখার উদ্বোধন ঘিরে সিডনির Westfield Miranda শপিং সেন্টারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। উপহার ও ভাউচারের আশায়…

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au