বিশ্ব

আলজেরিয়ার রাজধানীতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু

  • 8:35 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
শুক্রবার বিকেলে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে দূষিত ওউয়েদ এল হাররাশ নদীতে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের মোহাম্মদিয়া এলাকায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকেলে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে দূষিত ওউয়েদ এল হাররাশ নদীতে পড়লে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীরা এবং রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

এই দুর্ঘটনা আলজেরিয়ার গণপরিবহনের করুণ বাস্তবতা আবারও সামনে নিয়ে এসেছে। দেশটির পরিবহনমন্ত্রী সাঈদ সাইউদ জানিয়েছেন, সারা দেশে প্রায় ৮৪ হাজার বাস অবিলম্বে বদলানোর প্রয়োজন আছে। তার ভাষায়, এসব জীর্ণশীর্ণ বাস আসলে “মৃত্যুর ফাঁদে” পরিণত হয়েছে, যেগুলো প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকে।

আলজেরিয়ার গণপরিবহন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, বিনিয়োগের ঘাটতি এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার সমস্যায় ভুগছে। দ্রুত নগরায়ন হলেও আধুনিক ও সমন্বিত পরিবহন কৌশল সেখানে গড়ে ওঠেনি। অনেক শহরে যানজট, পুরোনো অবকাঠামো আর খণ্ডিত অপারেটর নেটওয়ার্ক বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

১৯৮০-এর দশকের শেষ দিকে পরিবহন খাতে নিয়ন্ত্রণ শিথিল করার পর অসংখ্য বেসরকারি মাইক্রোবাস ও মিনিবাস চালু হয়। কিন্তু এসব অপারেটর লাভকেই অগ্রাধিকার দিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে নয়। ফলে সরকারি নিয়ন্ত্রিত সেবা ধীরে ধীরে অনানুষ্ঠানিক ও অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার জায়গা করে দেয়। এর ফলে দেশের বহু এলাকায় যাতায়াত ব্যবস্থায় ভয়াবহ ঘাটতি তৈরি হয়েছে।

গণপরিবহন আধুনিকায়নের কিছু উদ্যোগ নেওয়া হলেও তা রাজনৈতিক জটিলতা ও বাজেট ঘাটতির কারণে আটকে আছে। আলজিয়ার্স, ওরান ও কনস্টান্টিন শহরে ট্রাম চালু হলেও অনেক প্রকল্প যেমন মেট্রো সম্প্রসারণ বা নতুন ট্রামলাইন নির্মাণ বন্ধ হয়ে গেছে।

এর ফলে লাখো সাধারণ আলজেরিয়ানের যাতায়াত প্রতিদিনের দুঃসহ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। সংকীর্ণ সড়ক, পার্কিং সংকট ও গণপরিবহনের ঘাটতির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে যানজট ও দূষণ বেড়েছে। যাদের গাড়ি নেই, তারা ভরসা রাখেন অতিরিক্ত ভিড়ের বাস বা শেয়ার ট্যাক্সির ওপর—যেখানে সময়মতো পৌঁছানো বা নিরাপদ যাত্রা কোনোভাবেই নিশ্চিত নয়।

সুত্রঃ দ্য নর্থ আফ্রিকা পোস্ট

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au