সাহিত্য ও সংস্কৃতি

SACAV-এর প্রথম আনুষ্ঠানিক আয়োজন: ভক্তিভরে সম্পন্ন হলো জন্মাষ্টমী পূজা

  • 11:02 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
SACAV-এর প্রথম আনুষ্ঠানিক আয়োজন জন্মাষ্টমী পূজা। OTN Bangla

মেলবোর্ন ১৭ আগস্ট ২০২৫ — সনাতন আর্ট এন্ড কালচারাল এসোসিয়েশন ভিক্টোরিয়া (SACAV)-এর আয়োজনে আজ পয়েন্ট কুকের ড. দীপঙ্কর ঘোষ ও ড. সোমা সাহার বাসভবনে ভক্তিভরে জন্মাষ্টমী পূজা সম্পন্ন হয়েছে।

বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এই পূজা-আয়োজনে ভক্তবৃন্দ একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন। শ্রীমদ্ভগবদ্গীতার মহামন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন—

“যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥”

অর্থাৎ, পৃথিবীতে যখনই অধর্ম, অন্যায় ও অকল্যাণ বৃদ্ধি পায়, তখনই ভগবান ধর্ম প্রতিষ্ঠা ও অকল্যাণ দূর করার জন্য অবতীর্ণ হন।

আজকের প্রার্থনায় ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের কাছে একযোগে কামনা করেছেন—পৃথিবীর সকল অকল্যাণ দূর হোক এবং সর্বত্র মঙ্গল প্রতিষ্ঠিত হোক।

SACAV-এর আয়োজনে ড. দীপঙ্কর ঘোষ ও ড. সোমা সাহার বাসভবনে ভক্তিভরে জন্মাষ্টমী পূজা সম্পন্ন। OTN Bangla

অনুষ্ঠানে ভজন ও কীর্তনের সুধাময় সুরে ভক্তরা মগ্ন হয়ে শ্রীকৃষ্ণের নাম স্মরণে বিভোর থাকেন। পূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমবেত আনন্দ আরও বহুগুণে বৃদ্ধি পায়।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল শিশুদের অংশগ্রহণ। ছোট ছোট শিশুরা রাধা-কৃষ্ণের সাজে সজ্জিত হয়ে পূজা-উৎসবকে আরও বর্ণিল ও আনন্দময় করে তোলে।

উল্লেখযোগ্য যে, SACAV গঠনের পর এটি ছিল প্রথম আনুষ্ঠানিক সমবেত আয়োজন। কমিটি জানিয়েছে, এবারের দুর্গাপূজায় তারা প্রথমবারের মতো মেল্টন এলাকায় দুর্গাপূজার আয়োজন করতে যাচ্ছে, যার মাধ্যমে সনাতন সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে সনাতন মূল্যবোধ ও ঐতিহ্যের সাথে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ১৩ জুলাই- সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা…

ভারতের অবকাঠামো খাতে অস্ট্রেলিয়ানসুপারের আরও ৫০ কোটি ডলার বিনিয়োগ, শুরু হয়েছে বিতর্ক

মেলবোর্ন, ১১ জুলাই : অস্ট্রেলিয়ার বৃহত্তম সুপারঅ্যানুয়েশন (অবসর সঞ্চয়) তহবিল AustralianSuper ভারতের National Investment and Infrastructure Fund (NIIF)-এ অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা…

মহাকাব্য

মেলবোর্ন, ৫ জুলাই- আমি কোনো নায়ক না, আমি ইতিহাসের পাতা, যার গায়ে লেগে আছে ঐতিহ্যের ছায়া  আর রক্তের কথা। আমাকে কেউ লেখেনি, আমি নিজেই নিজেকে…

অস্ট্রেলিয়ায় জগন্নাথ হল অ্যালামনাই পুনর্মিলনী ১৮ জুলাই

মেলবোর্ন, ৪ জুলাই- অস্ট্রেলিয়ায় বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আগামী ১৮ জুলাই ২০২৬ তারিখে বহুল প্রতীক্ষিত জেএইচএএএ রিইউনিয়ন ২০২৬(JHAAA…

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

মেলবোর্ন, ২৯ জুন- দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au