হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১৮ আগষ্ট- বাংলাদেশে কোনো দিনই চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য তৈরি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।
রোববার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, “গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মালিকানার একমাত্র দাবিদার জনগণ। তাই মানুষের ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাকস্বাধীনতার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তারেক রহমান বলেন, “দেশে জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। এটি সম্ভব একমাত্র জনগণের ভোটের অধিকার রক্ষার মাধ্যমেই।”
কবি-সাহিত্যিকদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, কবিতা ও সংগীত সব সময় রাজনৈতিক নেতৃত্বকে অনুপ্রাণিত করেছে। স্বাধীনতার পর, নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনে কবি ও সাহিত্যিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিশ্বসাহিত্যের বেশ কয়েকজন কবি-সাহিত্যিকের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, কবিতা ও দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সময় একাকার হয়ে গিয়েছিল। যুদ্ধ শেষে শহীদ জিয়াউর রহমানের সময়ে “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ” গানটি বিএনপির দলীয় সংগীতে পরিণত হয়।
তিনি আরও বলেন, “একজন প্রকৃত বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত তার বিশ্বাস ও আদর্শের একমাত্র পরিচয় হওয়া উচিত, সে একজন বাংলাদেশি।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au