বিশ্ব

রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

  • 3:25 am - August 20, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
হামলায় ট্রেনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং রেললাইনও ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট- ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে অধিকৃত জাপোরিঝঝিয়া অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় ট্রেনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং রেললাইনও ব্যবহার অযোগ্য হয়ে পড়ে।

ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, “হ্যাঁ, ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপোরিঝঝিয়ায় আর কোনো রুশ রেলসেবা টিকে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাংকভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কিছুই বাকি নেই।” তিনি আরও বলেন, রাশিয়া ক্ষয়ক্ষতি এড়াতে রাতের আঁধারে জ্বালানি ও অস্ত্র পরিবহন করছিল, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে।

হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ডজনখানেক বগিসহ পুরো ট্রেন আগুনে জ্বলছে। ঘটনাস্থল ছিল উরোজায়নি ও তোকমাকের মাঝামাঝি এলাকা। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য মেলেনি।

ইউক্রেন বা রাশিয়া—কোনো পক্ষই এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। উল্লেখযোগ্য হলো, চলতি বছরের মে মাসেও একই অঞ্চলে রাশিয়ার আরেকটি জ্বালানি বহনকারী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।

সর্বশেষ হামলার আগের দিনই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝঝিয়া নগরীতে অন্তত ৩ জন নিহত ও ২০ জন আহত হয়। জাপোরিঝঝিয়ার একটি বড় অংশ ইতোমধ্যেই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন, জাপোরিঝঝিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার বিনিময়ে ইউক্রেন যেন দোনেৎস্ক ও লুহানস্ক থেকে সেনা সরিয়ে নেয়।

অন্যদিকে, সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প, যেখানে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সূত্র: কিয়েভ পোস্ট

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au