হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের বরগুনা জেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীসহ আওয়ামী লীগসম্পর্কিত চার শতাধিক বই আজ সোমবার দুপুরে পুড়িয়ে ফেলা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব বই বের করে আগুনে পোড়ান কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী।
ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ বলেন, “৫ আগস্টের পর এসব বই লাইব্রেরিতে থাকার কথা নয়। স্যারদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, বই সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু খুঁজে দেখার পর বইগুলো পাওয়া যায়।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন জানান, শেখ মুজিবের গল্পগ্রন্থসহ চার শতাধিক বই তাঁরা বের করেছেন। এতে ছাত্রদল, ছাত্রশিবিরের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীও অংশ নেয়।
এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া বলেন, “গত সরকারের সময় বইগুলো কেনা হয়েছিল। আমি দেড় মাস আগে যোগ দিয়েছি। আগের অধ্যক্ষ জানিয়েছিলেন, সম্মুখে কোনো বই নেই। পরীক্ষা চলায় পুরোপুরি খোঁজ নেওয়া সম্ভব হয়নি। আজ শিক্ষার্থীরাই লাইব্রেরি থেকে বই বের করে পুড়িয়ে ফেলেছে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au