লিড নিউজ

দিল্লি-বেইজিং-মস্কোর ত্রিপাক্ষিক আলোচনা শিগগিরই

  • 7:03 am - August 21, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
, খুব শিগগিরই ভারত, চীন ও রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের চাপ ও সতর্কতা সত্ত্বেও ভারতের কাছে তেল সরবরাহ অব্যাহত রাখার প্রত্যাশা করছে রাশিয়া। একই সঙ্গে দেশটি জানিয়েছে, খুব শিগগিরই ভারত, চীন ও রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। বুধবার নয়াদিল্লিতে অবস্থিত রুশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। ইউক্রেন যুদ্ধের আগে ভারতের মোট তেল আমদানির মাত্র ০ দশমিক ২ শতাংশ আসত রাশিয়া থেকে। তবে বর্তমানে সেই আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। এ কারণেই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক ও জরিমানা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে রুশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেন, ‘‘রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারত রাশিয়া থেকে একই পরিমাণ তেল আমদানি অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।’’ তিনি আরও বলেন, ভারত ও রাশিয়া নিজেদের জাতীয় স্বার্থে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব মোকাবিলা করার পথ খুঁজে নেবে।

রাশিয়ার ফার্স্ট উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ জানিয়েছেন, ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সুযোগ রয়েছে। ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, ‘‘আমরা অপরিশোধিত তেল, তেলজাত পণ্য ও কয়লার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছি। এখন আমরা ভারতে রুশ এলএনজি রপ্তানির সম্ভাবনা দেখছি।’’ তিনি আরও বলেন, রাশিয়া ভারতের সঙ্গে পারমাণবিক শক্তি সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে।

এদিকে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার মার্কিন দাবি এবং রাশিয়ার তেল ক্রয় ইস্যুকে কেন্দ্র করে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, রুশ পণ্য কেনার কারণে শুধু ভারতকে আলাদা করে চিহ্নিত করা মার্কিন সিদ্ধান্ত ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’’।

রাশিয়ার উপ-বাণিজ্য কমিশনার ইভগেনি গ্রিভা বলেন, ভারতের জন্য রাশিয়া থেকে তেল আমদানি ‘‘অত্যন্ত লাভজনক’’। ভারতীয় ক্রেতাদের জন্য গড়ে ৫ থেকে ৭ শতাংশ ছাড় দেয় রাশিয়া এবং এর বাইরে দেশটির জন্য ‘‘অত্যন্ত বিশেষ একটি ব্যবস্থা’’ রয়েছে, যার মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ভারতীয় ব্যাংকগুলোতে আটকে থাকা শত শত কোটি ডলারের তহবিল সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার পর এখন রাশিয়া ভারতীয় রুপিতে অর্থ গ্রহণ শুরু করেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au