সর্বশেষ

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাঁচশ উইকেটের কাছাকাছি সাকিব আল হাসান

  • 12:04 am - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৮৫ বার
সাকিবের সামনে আরো একটি মাইলফলক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ আগস্ট-সিপিএলে চমৎকার এক মুহূর্তের সন্ধিক্ষণে সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের ঠিক দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশের তারকা।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জয়ের দিনে পেলেন সেই কাঙ্ক্ষিত উইকেট। বোলিংয়ে নেমে মাত্র ১ ওভারে ২ রানের বিনিময়ে শিকার করলেন ১ উইকেট।

আর এতেই ৪৫৫ ম্যাচ শেষে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৪৯৯। এখন আর কেবল এক উইকেট পেলেই পাঁচশর ক্লাবে নাম লিখবেন তিনি।

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটশিকারীর তালিকায় এখন পর্যন্ত আছেন কেবল চারজন। তার হলেন রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)।

সাকিব হতে যাচ্ছেন পঞ্চম সদস্য এবং প্রথম বাংলাদেশি।
তার দলের জয়ও ছিল নাটকীয়তায় ভরপুর। আগে ব্যাট করে ফ্যালকনস তোলে ৬ উইকেটে ১৭৬ রান। জবাবে শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৩৬ রান। ওবেড ম্যাককয়ের এক ওভারেই ২২ তুলে আশা জাগালেন কাইরন পোলার্ড। কিন্তু শেষ ওভারে শামার স্প্রিঙ্গারের নিখুঁত বোলিংয়ে হার মানে তারা। শেষ বলে ছক্কা হাঁকালেও ব্যবধান কমল শুধু ৮ রানে।

ত্রিনবাগোর হয়ে কলিন মানরো ঝড় তুলেছিলেন ১৮ বলে ৪৪ রানে, পোলার্ড খেলেছেন ২৮ বলে ৪৩ রানের ইনিংস। তবে বল হাতে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফ্যালকনসের ম্যাককয়।

অ্যান্টিগার হয়ে অধিনায়ক ইমাদ ওয়াসিম খেলেছেন ২৭ বলে ৩৯, আর ফ্যাবিয়ান অ্যালেনের ২০ বলে ৪৫ রানের ঝড় এনে দিয়েছে জয়ের ভিত। ব্যাট হাতে সাকিব করতে পেরেছেন ১৩ বলে ৭ রান।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au